২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

মাগুরায় কুরআন ফাউন্ডেশনের হিফজুল কুরআন প্রতিযোগিতা

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১০, ২০২০
মাগুরায় কুরআন ফাউন্ডেশনের হিফজুল কুরআন প্রতিযোগিতা

Manual3 Ad Code

ফারুক আহমেদ, মাগুরা প্রতিনিধিঃ হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ মাগুরা জেলা শাখা আয়োজিত হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২০ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

Manual5 Ad Code

 

Manual8 Ad Code

সারাদিনব্যাপী জেলার বিভিন্ন মাদ্রাসা থেকে বাছাইকৃত ছাত্রদের মনমুগ্ধকর তেলাওয়াতে মুখরিত ছিল জেলা কেন্দ্রীয় জামে মসজিদ। এদের তেলাওয়াত এর উপর ভিত্তি করে বিচারকমণ্ডলীর বিচারের রায়ের মাধ্যমে বিভাগীয় প্রতিযোগী বাছাই করা হয় এবং বাদ আসর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে প্রতিযোগিতার সমাপনী করা হয়।

 

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ছাত্রদের হাতে পুরস্কার তুলে দেন মাগুরা সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ এবিএম মাহফুজুর রহমান , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব মুফতি মোঃ রইছ উদ্দিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Manual4 Ad Code

 

Manual3 Ad Code

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ মাগুরা জেলা শাখার সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা মোঃ হাবিবুর রহমান, অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মোঃ আলী আশরাফ।

 

মাগুরা জেলা থেকে বিজয়ী ছাত্রদের বিভাগীয় প্রতিযোগিতা আগামী ১৬ই ফেব্রুয়ারি যশোরে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।