২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

কোনো মাদক ব্যাবসায়ি ও মাদকাসক্তকে ছাড় দেওয়া হবে না রংপুরের পুলিশ সুপার

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১০, ২০২০
কোনো মাদক ব্যাবসায়ি ও মাদকাসক্তকে ছাড় দেওয়া হবে না রংপুরের পুলিশ সুপার
Manual8 Ad Code

মোঃমনিরুজ্জামান (মনির),রংপুর জেলা প্রতিনিধিঃ

Manual5 Ad Code

সোমবার রংপুরের পীরগঞ্জ থানার আয়োজনে দ্বিতীয় বারের মতো থানায় মাসিক অপরাধ ও আইন শৃংখলা পর্যালোচনা সভা বেলা ১১.০০ ঘটিকায় অফিসার ইনচার্জ এর কক্ষে অনুষ্ঠিত হয়। পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ, সরেস চন্দ্র এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব বিপ্লব কুমার সরকার বিপিএম বার পিপিএম পুলিশ সুপার রংপুর।

পীরগঞ্জ থানায় মাসিক অপরাধ ও আইন শৃংখলা পর্যালোচনা সভায় প্রধান অতিথি বলেন, ২০২০ সাল ‘মুজিব বর্ষ’। মুজিব বর্ষে পুলিশের সেবা অনেকাংশে বৃদ্ধি পাবে। মুজিব বর্ষে পুলিশ সম্পর্কে মানুষের দৃষ্টিভঙ্গি বদলে যাবে। আমরা জনগণের পুলিশ হতে চাই, মানবিক পুলিশ হতে চাই। মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার। এই শ্লোগান ধারণ করে আমরা কাজ করছি।

এসময় প্রধান অতিথি আরো বলেন, থানা পুলিশ শতভাগ নিষ্ঠার সাথে জনগনের জন্য কাজ করবে। থানা হবে মানুষের আশ্রয়স্থল। ভুক্তভোগীরা সর্বপ্রথম সাহায্যের জন্য থানায় আসেন। থানার অফিসারদের মানসিকতা, আচার আচরণ ও ব্যবহার সর্বোত্তম হতে হবে। প্রতিটি মানুষ যাতে এই বিশ্বাস নিয়ে থানা থেকে ফিরতে পারে, সেলক্ষে আমরা কাজ করে যাবো। সাধারণ মানুষের পাশে থেকে সার্বক্ষণিক কাজ করবো। পীরগঞ্জ থানা এবং ভেন্ডাবাড়ী তদন্তকেন্দ্রের সকল পুলিশ কর্মকর্তাদের সর্বোচ্চ সহযোগিতার মানসিকতা নিয়ে কাজ করারও আহ্বান জানান প্রধান অতিথি। সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, মাদক উদ্ধার, জুয়া-চোরাচালান, বাল্যবিবাহ, ইভটিজিং প্রতিরোধ, আসামি গ্রেপ্তার, গ্রেফতারি পরোয়ানা তামিলসহ থানায় আগত সেবা ভোগীদের সেবা প্রদান নিশ্চিত করার নির্দেশ দেন।

Manual1 Ad Code

পীরগঞ্জ থানার আয়োজনে অপরাধ ও আইন শৃংখলা পর্যালোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জনাব মোঃ আবু মারুফ হোসেন, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার পদে কর্মরত(প্রশাসন ও অপরাধ) রংপুর, জনাব মোঃ আরমান হোসেন, পিপিএম, সিনিয়র সহকারী পুলিশ সুপার, ডি-সার্কেল, রংপুর এবং পীরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক তদন্ত/অপারেশন এবং ভেন্ডাবাড়ী তদন্তকেন্দ্রের ইনচার্জ, পুলিশ পরিদর্শক মোঃ শাহিনুর ইসলাম তালুকদার উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code