২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সফর, ১৪৪৮ হিজরি

ঈশ্বরদীতে ফুড গার্ডেন পার্টি সেন্টার শুভ উদ্বোধন

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৯, ২০২০
ঈশ্বরদীতে ফুড গার্ডেন পার্টি সেন্টার শুভ উদ্বোধন
Manual5 Ad Code


মোমিনুল ইসলাম পাবনা থেকেঃ ঈশ্বরদী শহরের রেলগেট বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় ফুড গার্ডেন পার্টি সেন্টার নামে একটি পার্টি সেন্টার উদ্বোধন করা হয়েছে।শনিবার(৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ পার্টি সেন্টারের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ফুড গার্ডেনেরে পরিচালক মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক মোস্তাক আহমেদ কিরন, ঈশ্বরদী সাহিত্য সাংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক প্রকৌশলী ই. ম শহীদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক খন্দকার মাহবুবুল হক দুদু, ঈশ্বরদী সরকারী কলেজের সাবেক ভিপি আসাদুর রহমান বীরু, ঈশ্বরদী ফটো সাংবাদিক এসোসিয়েশনের সভাপতি শেখ ওয়াহেদ আলী সিন্টু, জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন(জেসেকেএফ) পাবনা জেলা শাখার সভাপতি রেজাউল করিম ফেরদৌস, সাধারণ সম্পাদক রিফাজ বিশ্বাস লালন প্রমুখ।