২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সফর, ১৪৪৮ হিজরি

বাংলাদেশের জলসীমায় অবৈধ অনুপ্রবেশের দায়ে আবারো ভারতীয় জেলে আটক ১২

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৯, ২০২০
বাংলাদেশের জলসীমায় অবৈধ অনুপ্রবেশের দায়ে আবারো ভারতীয় জেলে আটক ১২

Manual4 Ad Code

মোঃ জাহান জেব কুদরতী,বাগেরহাট জেলা প্রতিনিধি :

Manual6 Ad Code

মোংলা সমুদ্র বন্দরের অদূরে বঙ্গোপসাগরের ফেয়ার বয়া এলাকার নিকট গতকাল ৮/২/২০২০ ইং শনিবার সকাল ৮ টার দিকে কোস্ট গার্ডের টহল রত টিম এফ,বি সুদীপ নামের একটি ভারতীয় ফিসিং বোট আটক করেন।এতে থাকা ১২ জন জেলে, জাল,দঁড়ি ও বেশ কিছু মাছ উদ্ধার করে কোস্ট গার্ড। কোস্ট গার্ড পশ্চিম জোনের গোয়েন্দা অফিসার লেঃ জনাব আব্দুল্লাহ আল মাহমুদ বিষটির নিশ্চয়তা প্রদান করেন এবং আটক কৃতদের মোংলা থানায় সোপর্দ করেন।থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব ইকবাল বাহার চৌধুরী জানান আসামীদের সবারই বাড়ী ভারতের ২৪ পরগনা জেলায়। তাদেরকে বাংলাদেশ সরকারের জাতীয় মৎস্য অধ্যাদেশ আইন ১৯৮৩ এর ২২ ধারায় মামলা রুজু করে জেলা কারাগারে (বাগেরহাট) প্রেরন পূর্বক আইনের আওতায় আনা হয়েছে।

Manual5 Ad Code