১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই সফর, ১৪৪৮ হিজরি

রংপুরে করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে এক যুবকে রংপুর মেডিকেল কলেজে ভর্তি

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৮, ২০২০
রংপুরে করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে এক যুবকে রংপুর মেডিকেল কলেজে ভর্তি

Manual2 Ad Code

মোঃ মনিরুজ্জামান (মনির),রংপুর জেলা প্রতিনিধিঃ

করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে চিন ফেরৎ এক যুবককে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার দুপুরে ভর্তির পরপরই তাকে মেডিকেলের আইস্যুলেশন ওয়ার্ডে নেয়া হয়েছে।

Manual7 Ad Code

 

মেডিকেলের অতিরিক্ত পরিচালক ডা. মোকাদ্দেম হোসেন জানান, গত ২৯ জানুয়ারী চীন থেকে বাংলাদেশে অাসেন তাজবিদ হোসেন।

 

Manual4 Ad Code

বিমানবন্দরে পরীক্ষা নিরীক্ষা শেষে তিনি নীলফামারীর ডোমারের বাড়িতে যান।

 

Manual6 Ad Code

হঠাৎ করে জ্বর, কাশি ও শ্বাসকষ্টে আক্রান্ত হলে শনিবারে দুপুরে তাকে রংপুর মেডিকেলে আসেন।

Manual1 Ad Code

 

তাজবিদ হোসেন করোনা ভাইরাসে আক্রান্ত কিনা চিকিৎসকরা এখনো নিশ্চিত নন।

 

মেডিকেলে পরীক্ষা নিরীক্ষার কোন ব্যবস্থা না থাকায় বিষয়টি আইডিসিআরকে জানানো হয়েছে বলে জানান রংপুর মেডিকেলের অতিরিক্ত পরিচালক ডা. মোকাদ্দেম হোসেন।