২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

যশোর বেনাপোলের সীমান্তে ৩০ পিচ স্বর্ণের বারসহ দুই পাচারকারী আটক

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৮, ২০২০
যশোর বেনাপোলের সীমান্তে ৩০ পিচ স্বর্ণের বারসহ দুই পাচারকারী আটক
Manual7 Ad Code

কামাল হোসেন, বেনাপোল থেকেঃ
যশোরের বেনাপোল সীমান্তের বড় আচড়া গ্রামে ৩০ পিচ স্বর্ণের বার সহ ইকবাল ও রনি নামের দু’জন স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

আটককৃত আসামি- মৃত আঃ রাজ্জাকের ছেলে মোঃ ইকবাল হোসেন (৩৪) ও আজিজুর ধোপার ছেলে ওমর ফারুক রনি (২৮) তারা দু’জনই বেনাপোল পোর্ট থানাধীন বড় আচড়া গ্রামের বাসিন্দা।

Manual5 Ad Code

শনিবার (৮ জানুয়ারী) ৪৯ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল সেলিম রেজা (পিএসসি) জানান, সকাল সাড়ে ৯ টার সময় ব্যাটালিয়নের নিজেস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নায়েক নুরুল ইসলামের নেতৃত্বে সীমান্তের বেনাপোল পোর্ট থানাধীন বড় আচড়া গ্রামের টার্মিনাল পাড়ায় অভিযান চালিয়ে ৩ কেজি ৪শ ৯৪ গ্রাম (৩০ পিচ) স্বর্ণেরবার সহ ইকবাল ও ওমর ফারুক রনি নামের দু’জনকে আটক করা হয়। বিজিবি’র প্রাথমিক জিজ্ঞেসাবাদে তারা স্বীকার করে তারা নিয়মিত স্বর্ণ পাচার কাজে জড়িত। জব্দকৃত স্বর্ণের আনুমানিক মূল্য ২ কোটি ১৬ লক্ষ ৬২ হাজার ৮০০ টাকা।

Manual8 Ad Code

তিনি আরও জানান, জব্দকৃত স্বর্ণসহ পাচারকারীদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে।

Manual5 Ad Code