২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

ঝালকাঠিতে বাংলা ইশারা ভাষা দিবস উদযাপন করা হয়েছে

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৮, ২০২০
ঝালকাঠিতে বাংলা ইশারা ভাষা দিবস উদযাপন করা হয়েছে
Manual7 Ad Code

সৈয়দ রুবেল, ঝালকাঠি জেলা প্রতিনিধি :

‘ইশারা ভাষার প্রমিত ব্যবহার, বাক্‌-শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির অধিকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠিতে বাংলা ইশারা ভাষা দিবস উদযাপন করা হয়েছে।

Manual6 Ad Code

০৭/০২/২০২০ইং তারিখ শুক্রবার জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে বাংলা ইশারা ভাষা দিবস-২০২০ উদযাপিত হয়েছে।

Manual4 Ad Code

প্রতিবন্ধী সহ বিভিন্ন শ্রেনী পেশাজীবী অংশগ্রহণে জেলা প্রশাসন কার্যালয়ের প্রধান ফটক থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি জেলা প্রশাসন কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।

Manual6 Ad Code

র‌্যালি শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সুগন্ধা সভাকক্ষে প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোঃ খায়রুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফুল ইসলাম।

এছাড়াও আলোচনা সভায় টিআইবির সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি হেমায়েত উদ্দিন হিমু এবং প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের শিক্ষক আমির হোসেন উজ্জ্বল অলোচনায় অংশ নেন।

সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ হাছান, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মানিক রায়সহ বিশিষ্ট ব্যক্তিরা এসময় উপস্থিত ছিলেন।

Manual4 Ad Code

আলোচনা সভায় বক্তারা বাক্‌-শ্রবণ প্রতিবন্ধীর অধিকার নিশ্চিতসহ তাদের সার্বিক কল্যাণে সবাইকে এগিয়ে আসার জন্য আহ্বান জানান।