২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

শ্রীপুরে কৃষাণীদের মাঝে হাঁস-মুরগী ও শীতবস্ত্র বিতরন করলেন এমপি টুসি

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৮, ২০২০
শ্রীপুরে কৃষাণীদের মাঝে হাঁস-মুরগী ও শীতবস্ত্র বিতরন করলেন এমপি টুসি
Manual3 Ad Code

রাকিবুল হাসানঃগাজীপুর জেলা প্রতিনিধিঃ

গাজীপুরের শ্রীপুরে কৃষাণীদের আর্থ-সামাজিক উন্নয়নে হাঁস-মুরগি ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন সাবেক সফল মন্ত্রী আলহাজ্ব এড. রহমত আলীর কন্যা, অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সংরক্ষিত আসনের (মহিলা আসন ৩১৪) সংসদ সদস্য অধ্যাপিকা রুমানা আলী টুসি।

শুক্রবার বেলা ১১টায় শ্রীপুর চৌরাস্তা “শ্রীপুর ভবনে” উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রায় ৪’শত  অসহায় দরিদ্র ও দুস্থ নারীদের মাঝে নিজ অর্থায়নে তিনি এসব বিতরণ করেন।

এসময় তিনি গ্রামীণ অবকাঠামো উন্নয়নে সরকারি অনুদানের ৫০ হাজার টাকার ১৬টি চেক’ও  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের কাছে হস্তান্তর করেন।

Manual3 Ad Code

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব আঃ জলিল বি এ। সাবেক ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মন্ডল বুলবুল। শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজের সাবেক ভিপি আহসান উল্লাহ, আওয়ামীলীগ নেতা এড. তোফাজ্জল হোসেন শাহীন।

Manual7 Ad Code

বরমী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল হক বাদল সরকার, মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকন, গাজীপুর জেলা পরিষদের সদস্য আনোয়ার সরকার, নুরুল ইসলাম শিমুল সহ উপজেলা আওয়ামীলীগ ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ

Manual1 Ad Code