২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সফর, ১৪৪৮ হিজরি

রংপুরের সাংবাদিক হাজী মারুফ আর নেই

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৮, ২০২০
রংপুরের সাংবাদিক হাজী মারুফ আর নেই
Manual1 Ad Code

মোঃমনিরুজ্জামান (মনির)রংপুর জেলা প্রতিনিধিঃ

Manual5 Ad Code

রংপুরেরর মুক্তিযোদ্ধার সন্তান সাংবাদিক হাজি মারুফ আর নেই। ৭ ফেব্রুয়ারি ২০২০ রাত ২ টার সময় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আইসিসিইউ তে হৃদ রোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। ইন্না-লিল্লাহে ওয়া ইন্না ইলাহির রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০ বছর। তিনি ২ সন্তানের জনক ছিলেন। আজ ৮ ফেব্রুয়ারি ২০২০ বাদ যোহর গুড়াতি পাড়া জামে মসজিদে জানাযার নামাজ শেষে মুন্সি পাড়া কবরস্থানে দাফন করা হবে। হাজি মারুফ দৈনিক পরিবেশ, দৈনিক বগুড়া, দৈনিক সকালের খবর পত্রিকায় সিনিয়র রিপোর্টার ও সাপ্তাহিক চলমান বার্তায় নির্বাহী সম্পাদক ছিলেন।

Manual8 Ad Code