২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

শিক্ষিত একজন শারীরিক প্রতিবন্ধীর আকুল আবেদন

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৬, ২০২০
শিক্ষিত একজন শারীরিক প্রতিবন্ধীর আকুল আবেদন

Manual3 Ad Code

 

Manual2 Ad Code

মোঃ রবিউল ইসলাম রাজ,রংপুর প্রতিনিধিঃ  প্রতিবন্ধী শব্দটি লিখতে অনেক খারাপ লাগছে। তবুও লিখতে হচ্ছে তার একটি চাওয়ার উপর ভিত্তি করে। যে পরিবারে প্রতিবন্ধী সন্তান আছে শুধু তারাই জানেন তাদের কি যন্ত্রনা। প্রতিবন্ধী হলেও তারা তো আমাদের মতো মানুষ- হয়তো তারা আমাদের মতো স্বাভাবিক ভাবে কোন কিছুই করতে পারেনা। তবে আমার মনে হয় কোন প্রতিবন্ধী সন্তানই চান না তার পরিবারের, দেশ ও জাতীর বোঝা হয়ে থাকতে। তাদেরও ইচ্ছে করে সামর্থ্য অনুযায়ী কিছু একটি করতে। তেমন একজন প্রতিবন্ধীর চাওয়া ও পাওয়া সকলের উদ্দেশ্যে তুলে ধরলাম।
নাম মোঃ রাজু মিয়া, পিতা মোঃ আবদুল মজিদ মিয়া,মাতা- রাজীয়া খাতুন গ্রাম- ছোট কল্যানী,উপজেলা-পীরগাছা, থানা- মাহিগঞ্জ মেট্রোপলিটন, জেলা- রংপুর। রাজু মিয়ার বয়স ২০ বছর। গরীব পিতার দুই ছেলে মেয়ের মধ্যে রাজুই বড়,ছোট বেলা থেকে তার পিতা ও মাতা তাকে অনেক কষ্ট করে এত বড় করেছে এবং সাধ্যমত চেষ্টা করে অন্যের বাড়ীতে কাজ করে চেয়ে চিন্তে তার ছেলে টিকে এ পর্যন্ত লেখা পড়া চালিয়ে নিয়ে এসেছে,এখন সে বি এ প্রথম বর্ষে রংপুর সরকারী কলেজে অধ্যায়ন করছে। কিন্তু নানা প্রতিকুলতা ও টাকার অভাবে তার পড়া শোনা এখন বন্ধ হওয়ার পথে। সে কারনে তাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার আশা তার বাবা মা ছেরে দিয়েছে। কিন্তু রাজু চায় সে সুশিক্ষায় শিক্ষিত হয়ে পরিবার, তথা সমাজ, দেশ ও জাতীর জন্য কিছু একটা করবে। কিন্তু দুঃখের বিষয় টাকা পয়সার অভাবে পড়াশোনা করার খরচ যোগাতে না পারায় রাজু ও তার পীতা ভেংগে পড়েছে। তাই রাজু মিয়া সবিনয়ে রংপুর-৪ আসনের মাননীয় এমপি টিপু মুনশি (বানিজ্য মন্ত্রী),রংপুর সিটি কর্পোরেশন এর মেয়র মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তফা,রংপুর জেলা প্রশাসক মোঃ আসিব আহসান,রংপুর মেট্রোপলিটন কমিশনার মোঃ আব্দুল আলীম মাহমুদ,বিপ্লব কুমার সরকার, পুলিশ সুপার(রংপুর),পীরগাছা উপজেলা চেয়ারম্যান মোঃ মাহবুবুর রহমান,উপজেলা নির্বাহী অফিসার,সহ এলাকার সকল শিক্ষানুরাগী ও বৃত্তবান লোকদের নিকট আকুল আবেদন জানিয়েছেন যেন রাজু মিয়ার জন্য সহানুভূতির হাত বাড়ীয়ে দেন। আপনাদের সহানুভূতি ও সহযোগীতা পেলে উক্ত প্রতিবন্ধী ছেলেটির চাওয়া পূর্ন হবে ইনশাআল্লাহ। যেহেতু বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ পুতুল বাংলাদেশের প্রতিবন্ধীদের নিয়ে কাজ করছেন এবং দেশ ও বিদেশে অনেক সুনাম অর্জন করছেন, সেহেতু আপনাদের মাধ্যমেই প্রতিবন্ধী রাজুর চাওয়াটি পূর্ন হবে বলে আশা করেন,অভিযোগ পত্রিকার রংপুর সদর প্রতিনিধি মোঃ রবিউল ইসলাম রাজ সহ মাহিগঞ্জ মেট্রোপলিটন এলাকাবাসী। দল যার যার- এলাকা সবার, তাই উন্নয়নও সবার।
০৬-০২-২০২০ ইং।

Manual4 Ad Code