২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি জহির, সম্পাদক সাদ্দাম

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৬, ২০২০
চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি জহির, সম্পাদক সাদ্দাম

Manual8 Ad Code

নাজমুস্ সা’দাত সাইফ :-

Manual6 Ad Code

চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন মিজি ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন মনোনীত হয়েছেন। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদ তাদেরকে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে অনুমোদন দেন।

Manual7 Ad Code

 

গত বুধবার (৫ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, মেয়াদোত্তীর্ণ হওয়ায় বাংলাদেশ ছাত্রলীগ, চাঁদপুর জেলা শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো এবং সেই সাথে আগামী এক বছরের জন্য নিম্নোক্ত কমিটি অনুমোদন দেয়া হলো।

 

সভাপতি-জহির উদ্দিন মিজি, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। জানাগেছে, সভাপতি জহির উদ্দিন মিজি পূর্বের কমিটিতে চাঁদপুর জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। এর আগে জেলা ছাত্রলীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক এবং চাঁদপুর পৌর ছাত্রলীগের ১২নং ওয়ার্ড কমিটির আহবায়ক ছিলেন।

Manual5 Ad Code

 

অপরদিকে সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন।

Manual6 Ad Code