২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

এক মেয়াদেই ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন ও উদ্বোধনের রেকর্ড করলেন মেয়র নাছির

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৫, ২০২০
এক মেয়াদেই ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন ও উদ্বোধনের রেকর্ড করলেন মেয়র নাছির

Manual4 Ad Code

 

Manual8 Ad Code

আল আমিন ,চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন দায়িত্ব গ্রহণ করার পর হালিশহর মহব্বত আলী সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ প্রকল্পের ভিত্তি প্রস্তর ফলক উন্মোচন করেছিলেন। আবার তার এই পাঁচ বছর মেয়াদের মধ্যেই ছয় তলার আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত এই ভবনটির নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। আজ ৫ ফেব্রুয়ারি নব নির্মিত এই ভবনটি উদ্বোধন করেছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।
এক মেয়াদের মধ্যে ভবন নির্মাণ প্রকল্পের ভিত্তি প্রস্তর ফলক উন্মোচন ও উদ্বোধন করার রেকর্ড আর কোন মেয়রের নেই বলে জানিয়েছে সংশ্লিষ্ট পক্ষ।
উল্লেখ্য, সরকারের জিওবি ফান্ড ও জাইকার অর্থ সহযোগিতায় প্রায় ৬ কোটি ৮৯ লাখ ২৫ হাজার টাকায় ছয় তলা বিশিষ্ট এই বিদ্যালয় ভবন কাম সাইক্লোন শেল্টার নির্মাণ করা হয়েছে। অত্যাধুনিক এই ভবনে রেইন ওয়াটার হার্ভেস্টিং সিস্টেম, সোলার সিস্টেম, অত্যাধুনিক লিফট, শীততাপ নিয়ন্ত্রন ব্যবস্থা, বজ্রপাত নিয়ন্ত্রিত এয়ার টার্মিনালসহ শ্রেণীকক্ষ, টিচার্স রুম,ল্যাবরেটরী,লাইব্রেরি রাখা হয়েছে। ভবনের আয়তন ২১,৬০০ বর্গফুট।
উদ্বোধনী অনুষ্ঠানে সিটি মেয়র বলেন,
আধুনিক সুযোগ সুবিধার ভবনটি নির্মাণের ফলে বিদ্যালয়ের শ্রেণী স্বল্পতা পূরনের পাশাপাশি শিক্ষার পরিবেশ, মান উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে।
ভবনটি উদ্বোধনের সময় কাউন্সিলর আবুল হাশেম, চসিক প্রধান প্রকৌশলী লে কর্ণেল সোহেল আহমদ, নির্বাহি প্রকৌশলী অসীম বড়ুয়া,জসিম উদ্দিন, বিদ্যালয় প্রতিষ্ঠাতা প্রতিনিধি হারুনুর রশীদ, সাবেক কাউন্সিলর মোহাম্মদ হোসেন, সাইফুদ্দিন খালেদ বাহার, সংরক্ষিত কাউন্সিলর জেসমিনা খানম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন, এনামুল হক, মাহফুজুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

Manual5 Ad Code