২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সফর, ১৪৪৮ হিজরি

মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৫, ২০২০
মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার

Manual4 Ad Code

আবু সাঈদ শ্রীপুর,(গাজীপুর) প্রতিনিধি :

মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা প্রেসক্লাব কর্তৃক ২য় বার অনুষ্ঠিত হল সামাজিক সচেতনতামূলক অনুষ্ঠান “জনতার পুলিশ”।

 

Manual7 Ad Code

উপজেলার শ্রীপুর পৌরসভার ৯ নং ওয়ার্ডের কড়ইতলা বাজারে বিকাল ৩টায় এ সভা অনুষ্ঠিত হয়।

Manual4 Ad Code

 

এ যেন বদলে যাওয়া পুলিশের এক গল্প। সেবা নিতে পুলিশের দ্বারে আর জনগণ নয়, জনগণের দ্বারেই এবার সেবা দিতে পুলিশ। এ সেবা নিয়ে এখন এলাকায় গিয়ে সমস্যা সমাধান করছেন শ্রীপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আক্তার হোসেন । সকলের সাথে আন্তরিকভাবে খোলামেলা আলোচনা করছেন। বলেন জঙ্গিবাদের কুফলের কথা, শোনেন মাদক, ইভটিজিংসহ নানা সমস্যার কথা। ওই স্পটে বসেই কিছু সমস্যার সমাধান করে দেন। বাকিগুলোর ক্ষেত্রে আইনি সহায়তার আশ্বাস দেন থানার ওসি তদন্ত।
উক্ত আলোচনায় আরো অংশগ্রহন করেন শ্রীপুর পৌরসভার প্যাণেল মেয়র আমজাদ হোসেন (বিএ),পৌর কমিউনিটি পুলিশের সভাপতি আঃ সামাদ মন্ডল,আওয়ামীলীগ নেতা সাজু হোসেন,জুয়েল রানা,এডঃআতাউর রহমান,সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন।

Manual3 Ad Code

 

এরকম এক অসাধারণ ব্যতিক্রমধর্মী সেবার উদ্যোগ গ্রহন করেছে শ্রীপুর উপজেলা প্রেসক্লাব যার সাথে একাত্মা পোষন করে স্থানীয় পুলিশ প্রশাসন। যার সম্মেলিত নাম দেওয়া হয়েছে “জনতার পুলিশ”।

 

এবিষয়ে শ্রীপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক বাস্তবচিত্রের সম্পাদক জনাব হাবিবুর রহমান মানিক বলেন এ সেবার মাধ্যমে পুলিশ ও জনতার দূরত্ব আরও কমবে। আমাদের উদ্দেশ্য অপরাধ সংগঠিত হওয়ার আগেই সবাইকে সর্তক করা যাতে সকলেই আইনের প্রতি শ্রদ্ধাশীল হয় কেউ যেন আইন অমান্য না করে যা অপরাধ নিয়ন্ত্রণে আরও জোরালো ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।আর এভাবেই আমাদের মানবিক শহর গঠিত হবে।

 

উক্ত আয়োজনে শ্রীপুর উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক আফজাল হোসেন, বলেন ব্যতিক্রমী এই আয়োজনের অন্যতম প্রধান কারন হলো যেসকল এলাকা থানা থেকে দূরে বা সাধারন মানুষ সমস্যা সমাধানে থানা মূখী নয় তাদের সচেতন করা। আর থানার বাইরে দ্বিতীয় এই আয়োজনটি করা হয় শ্রীপুর থানা থেকে প্রায় ১২ কি: মি: দূরবর্তী এলাকায় উপজেলার পৌর ৯ নং ওয়ার্ডের কড়ইতলা গ্রামে।

Manual8 Ad Code

 

উক্ত ব্যতিক্রমী এ আয়োজনে শ্রীপুর উপজেলা প্রেসক্লাবের সকল সদস্যের অংশগ্রহনের পাশাপাশি এসেছে অনেক অপরাধীও এসেছেন অন্ধকার জগৎ থেকে ফিরে আসার আকুতি নিয়ে।