২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

মহেশপুরের বিনামূল্যে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে চিকিৎসা সেবা প্রদান

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৪, ২০২০
মহেশপুরের বিনামূল্যে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে চিকিৎসা সেবা প্রদান

Manual2 Ad Code

রবিউল ইসলাম,মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:

Manual5 Ad Code

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বিনামূল্যে বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকালে মহেশপুর উপজেলার নাটিমা ইউপির বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন মেমোরিয়াল অটিস্টিক প্রতিবন্ধী বিদ্যালয়ের আয়োজনে মহেশপুর ফিজিওথেরাপি ক্লিনিকের উদ্যোগে এ সেবা প্রদান করা।
অত্র বিদ্যালয়ের সভাপতি আবুল কাশেম মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকির আহমেদ। পরে মহেশপুর ফিজিওথেরাপি ক্লিনিকের পরিচালক ডাঃ আরিফুল ইসলাম বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থীদের ফিজিওথেরাপির মাধ্যমে বিভিন্ন চিকিৎসা সেবা প্রদান করেন। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতা করেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য জমির হোসেন।

Manual6 Ad Code