২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

চৌগাছার স্কুল ছাত্রী আদুরি কিডনি রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর মুখে

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৪, ২০২০
চৌগাছার স্কুল ছাত্রী আদুরি কিডনি রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর মুখে

Manual2 Ad Code

বি,এম উজ্জল হোসেন,চৌগাছা (যশোর) প্রতিনিধি:

Manual8 Ad Code

যশোরের চৌগাছার স্কুল ছাত্রী আদুরি বাঁচতে চায়। দীর্ঘদিন ধরে কিডনি রোগে আক্রান্ত আদুরি খাতুন (১৩)। কিন্তু টাকার অভাবে তার চিকিৎসা করাতে ব্যর্থ হচ্ছেন দিন মজুর হতদরিদ্র পিতা। শনিবার সকালে শারীরিক যন্ত্রণায় তখন আদুরি ছটফট করছিলো তখনও তাকে হাসপাতালে ভর্তি করাতে পারছিলেন না পিতামাতা। তারা অসহায় হয়ে মেয়ের চিৎকার শুনছিলেন। প্রতি বেশীদের উদ্যোগে গ্রাম থেকে কিছু টাকা তুলে দুপুরে আদুরিকে ভর্তি করা হয় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে। ইতি মধ্যে ওষুধ কেনা ও পরীক্ষা নিরীক্ষা করাতে গ্রাম বাসীর দেয়া টাকাশেষ। এখন মেয়ের শয্যার পাশে অসহায় হয়ে বসে আছেন মা সালেহা বেগম। আর পিতা গিয়েছেন শ্রম বিক্রি করতে। অসুস্থ আদুরি বাঁচতে চায়। কিন্তু তার জন্য দরকার প্রয়োজনীয় চিকিৎসা। কিন্তু টাকার অভাবে মেয়ের চিকিৎসা করাতে ব্যর্থ হচ্ছেন যশোরের চৌগাছা উপজেলার পাশা পোল ইউনিয়নের কালিয়া কুন্ডি গ্রামের কাঠকাটা শ্রমিক আব্দুল হালিম মন্ডল।

Manual3 Ad Code