২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

উদীয়মান তরুন লেখক লক্ষীপুরের সাইফুল ইসলামের প্রথম গল্পগ্রন্থ, অভিন্যস্ত কথন

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৪, ২০২০
উদীয়মান তরুন লেখক লক্ষীপুরের সাইফুল ইসলামের প্রথম গল্পগ্রন্থ, অভিন্যস্ত কথন

Manual7 Ad Code

মু,ইসমাইল হোসাইন (রনি) লক্ষীপুর প্রতিনিধি

Manual4 Ad Code

অমর একুশে বইমেলা ২০২০ এ প্রথম বারের মতো প্রকাশিত হয়েছে লক্ষীপুরের সন্তান সাইফুল ইসলাম এর গল্পগ্রন্থ *অভিন্যস্ত কথন*
সাইফুল ইসলাম পশ্চিম লক্ষীপুর বেড়ীর মাথা নজর মান হাজী বাড়ীর মৃত মোঃ নুরুজ্জামান মিয়ার ছেলে।তার জন্ম ১৯৯৯ সালের ৩০ ডিসেম্বর। ভাই বোনের মধ্যে সাইফুল ইসলাম সবার ছোট।
অল্প বয়স থেকেই বইয়ের প্রতি ভালোবাসা ছিলো সাইফুল ইসলামের।এছাড়া খেলাধুলার প্রতি ও সে ছিলো দুরন্ত। তরুন লেখক সাইফুল ইসলাম সব কিছুর পাশাপাশি পড়ালেখায় ছিলো সবার ছেয়ে এগিয়ে, ৫ম শ্রেণিতে বৃত্তি সহ ৮ম শ্রেণিতে এ+ এবং দাখিল পরীক্ষায় এ গ্রেড নিয়ে উত্তীর্ন হয়।
তার লেখা প্রথম বইটি প্রকাশ করেছেন অনন্যা প্রকাশনী।
২০২০ একুশে বই মেলায় অনন্যা প্রকাশনী স্টলে এই তরুন লেখকের বইটি পাওয়া যাবে।সকলে বইটি সংগ্রহ করুন এবং আরো লেখার জন্য তরুন লেখক সাইফুল ইসলাম কে উৎসাহ প্রদান করুন।

Manual5 Ad Code