২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সফর, ১৪৪৮ হিজরি

বাণিজ্যমেলা চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৪, ২০২০
বাণিজ্যমেলা চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত

Manual1 Ad Code

মোঃ সামিউল্লাহ,ঢাকা জেলা প্রতিনিধিঃ

Manual3 Ad Code

বাণিজ্যমেলার সময় আরো দুদিন বাড়ানো হয়েছে। আগামী বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) মেলা শেষ হবে। গত সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শেরে বাংলা নগরে বাণিজ্যমেলার সচিবালয়ে এ তথ্য জানান বাণিজ্য সচিব জাফর উদ্দীন।

 

বাণিজ্য সচিব বলেন, ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে আবারও মেলার সময় দুদিন বাড়ানো হয়েছে। মূলত দুটি শুক্রবার বন্ধ থাকায় ব্যবসায়ীরা আজও মেলার সময় বাড়ানোর দাবি করেছিল। বাণিজ্যমন্ত্রীও এ আশ্বাস দিয়েছিলেন, সেই প্রেক্ষিতেই মেলার সময় আরো দুদিন বাড়ানো হয়েছে।

Manual1 Ad Code

 

এর আগে, গত ২৭ জানুয়ারি ২৫তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার সময় বাড়িয়ে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল।

Manual2 Ad Code

 

Manual4 Ad Code

বাণিজ্যমেলায় সেরা প্যাভিলিয়নের পুরস্কার পেল গাজী ইন্টারন্যাশনাল

 

এবারের বাণিজ্যমেলায় স্টল ও প্যাভিলিয়ন রয়েছে ৪৮৩টি। যার মধ্যে প্যাভিলিয়ন ১১২টি, মিনি প্যাভিলিয়ন ১২৮টি ও বিভিন্ন ক্যাটাগরির স্টল ২৪৩টি। বিদেশি প্যাভিলিয়ন ২৭টি, বিদেশি মিনি প্যাভিলিয়ন ১১টি এবং বিদেশি প্রিমিয়ার স্টলের সংখ্যা ১৭টি। মেলায় বাংলাদেশসহ ২১টি দেশ অংশ নিয়েছে।