২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সফর, ১৪৪৮ হিজরি

রংপুর মডেল কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৩, ২০২০
রংপুর মডেল কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

Manual3 Ad Code

মোঃমনিরুজ্জামান (মনির),রংপুর জেলা প্রতিনিধিঃ

Manual6 Ad Code

রংপুর মডেল কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

Manual6 Ad Code

রবিবার কলেজ অধ্যক্ষ মোঃ মোখলেসুর রহমান এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মো: উমর ফারুক, উপ-পরিচালক (কলেজ), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, রংপুর অঞ্চল, রংপুর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মোঃ রবিউল ইসলাম অফিসার ইনচার্জ (তদন্ত) , তাজহাট থানা, রংপুর মেট্রোপলিটন পুলিশ, রংপুর।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মোঃ রবিউল হক, পরিচালক, রংপুর আঞ্চলিক কেন্দ্র, জাতীয় বিশ্ববিদ্যালয়, জনাব সৈয়দ মাহবুব মোর্শেদ শামীম, কাউন্সিলর, ৩২ নং ওয়ার্ড, রংপুর সিটি কর্পোরেশন, রংপুর, কলেজ গভর্নিং বডির সম্মানিত সদস্যবৃন্দ, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২০ এর আহবায়ক হারুন-অর-রশিদসহ কলেজের সকল বিভাগের বিভাগীয় প্রধান, সহকারী অধ্যাপক, প্রভাষকগণ ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

Manual4 Ad Code

উল্লেখ্য যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২০ এর সকল ইভেন্ট পরিচালনা করেন- অত্র কলেজের শরীরচর্চা শিক্ষক জনাব সুফী মোঃ মোতাহার হোসেন, অর্থনীতি বিভাগের প্রভাষক মাহমুদুল হক শিমুল, বাংলা বিভাগের প্রভাষক, জনাব মোঃ সরোয়ার আলম, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক জনাব আশিকুর রহমান।

উক্ত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অথিতি মহোদয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্যে বলেন- তোমাদেরকে দেশ ও জাতি গঠনে অগ্রণী ভুমিকা পালন করতে হবে, সুস্থ দেহ সুস্থ মনের আবাস স্থল তাই দেহকে সুস্থ রাখতে হলে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব অপরোসীম।

খেলাধুলার মাধ্যমে শরীর চর্চা ও মনের বিকাশ সাধন হয়। পরিশেষে বক্তারা শিক্ষার্থীদের বাল্য বিবাহ বন্ধ ও মাদকমুক্ত সমাজ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

Manual7 Ad Code