২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

শ্রীপুরে জমি সংক্রান্ত জেরে মিথ্যা ঘটনায় প্রতিপক্ষকে ফাঁসানোর অভিযোগে থানায় ডায়েরি

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৩, ২০২০
শ্রীপুরে জমি সংক্রান্ত জেরে মিথ্যা ঘটনায় প্রতিপক্ষকে ফাঁসানোর অভিযোগে থানায় ডায়েরি

Manual6 Ad Code

রাকিবুল হাসানঃগাজীপুর জেলা প্রতিনিধিঃ

গাজীপুরের শ্রীপুরে জমি সংক্রান্ত বিরােধের জেরে প্রতিপক্ষকে মিথ্যা মামলায় ফাঁসানো এবং বাড়িতে অগ্নিসংযােগের ঘটনায় জড়ানাের অভিযােগ পাওয়া গেছে৷

Manual6 Ad Code

এমন অভিযােগে উপজেলার মাওনা গ্রামের মৃত হাসমত আলীর ছেলে শফিকুল আমজাদ রানা, শ্রীপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরী (১৮) ০১.০২. ২০২০) করেন।পাথারপাড়া গ্রামের মৃত নছিম উদ্দিনের সন্তান হেলাল উদ্দিন মাস্টার (৪৫) মাওনা গ্রামের মব্বত আলীর সন্তান জজ মিয়া( ৩৮) ফালু শেখের সন্তান শফিকুল ইসলাম (২৬) ফালু শেখের স্ত্রী মাজেদা খাতুন (৪৮) কে অভিযুক্ত করে।

ডায়েরীসুত্রে জানা যায়,গত বছরের ২৬ অক্টোবর একই গ্রামের মৃত সব্বত আলীর স্ত্রী রাবেয়া খাতুনের ঘরে অগ্নিসংযােগের ঘটনায় শফিকুল আমজাদ রানাসহ তার স্বজনদের অভিযুক্ত করে শ্রীপুর থানায় মামলা দায়ের করা হয় । ওই মামলায় শফিকুল আমজাদ রানা ১ মাস ৮ দিন জেল খেটে জামিনে মুক্ত হন।

Manual5 Ad Code

শফিকুল আমজাদ রানা জেলে থাকা অবস্থায়, মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হেলাল মাষ্টার,১০/১২/২০১৯ তারিখে বেআইনী ভাবে ২০/২৫ জন লোক নিয়ে ৩টি ঘরের পিলার ভাঙ্গচুর করে এলাকাবাসীর সামনে।

Manual2 Ad Code

এরপর মাওনা মধ্যপারা এলাকার মাজেদা খাতুনের বাড়িতে গত ২৬ এবং ৩১ জানুয়ারী পরপর দুইবার অগ্নিসংযােগের ঘটনায়’ও শফিকুল আমজাদ রানা সহ তার স্বজনদের অভিযুক্ত করার পাঁয়তারায় উঠে পড়ে লেগেছে।

জমি সংক্রান্ত ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে অভিযুক্তরা সাজানাে ঘটনায় প্রতিপক্ষ শফিকুল আমজাদ রানা ও তার স্বজনদের হয়রানি করে আসামী করা, খুন এবং গুম করারও হুমকি দিচ্ছে বলেও ডায়েরিতে উল্লেখ করেন।

এমতাবস্থায় শফিকুল আমজাদ রানার পরিবার সরকার ও পুলিশ সুপার এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রশাসনের কাছে এ ভয়ানক ষড়যন্ত্র ও চক্রান্ত থেকে মুক্তির জন্য সু-বিচার চায়।

Manual3 Ad Code

এবিষয়ে স্থানীয় ওয়ার্ড মেম্বার কাইয়ুম শেখ জানান, এবিষয়ে পূর্বেই শফিকুল আমজাদ রানা আমাকে বিস্তারিত জানিয়েছে। তারা খুবই শান্ত নিরীহ প্রকৃতির লোক। ঘটনার সঠিক তদন্ত করে প্রকৃত ঘটনা উন্মোচন করা প্রয়োজন বলেও জানান