২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

রেলের সম্পদ রক্ষা, চোর ধরে পুরস্কৃত নিরাপত্তারক্ষী

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৩, ২০২০
রেলের সম্পদ রক্ষা, চোর ধরে পুরস্কৃত নিরাপত্তারক্ষী

Manual4 Ad Code

আব্দুল করিম,চট্রগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান

Manual5 Ad Code

রেলের যন্ত্রপাতিসহ চোর চক্রের দুইজন সদস্যকে হাতেনাতে ধরে পুরস্কৃত হলেন মো. শরিফ হাসান নামে রেলের এক কর্মচারী। আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে রেলওয়ের পূর্বাঞ্চল অফিস সিআরবিতে মহাপরিচালক (ডিজি) শামছুজ্জামান তাকে পুরস্কৃত করেন। এ সময় উপস্থিত ছিলেন রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক মঞ্জুর-উর-আলম, পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক নাসির উদ্দিন আহমেদ প্রমুখ। জানা যায়, ৩০ জানুয়ারি (বৃহস্পতিবার) সকাল ১১টায় জামালপুর পিয়ারপুরে চোর চক্রের দুই সদস্য রেলের স্লিপার থেকে ক্লিপ চুরি করছিলেন। এ সময় ওই রুটে রক্ষণাবেক্ষণ দায়িত্বে থাকা রেল কর্মচারী শরিফ হাসান তাদের হাতেনাতে ধরে ফেলেন। পরে জিআরপি পুলিশের কাছে তাদের সোপর্দ করা হয়। জিআরপি পুলিশ ওই দুজন থেকে ৫০টি রেলের ক্লিপ উদ্ধার করে।
সংক্ষিপ্ত বক্তব্যে রেলের মহাপরিচালক (ডিজি) শামছুজ্জামান বলেন, রেলের সম্পদ রক্ষায় এরকম দায়িত্ববোধ সবার থাকা দরকার। যেখানে রেলের ক্ষতি হবে সেখানে সবাইকে এর বিরুদ্ধে দাঁড়াতে হবে। উন্নত দেশগুলোতে সবাই সবার দায়িত্ববোধ থেকে দায়িত্বপালন করেন। পুরস্কার পাওয়ার পর শরিফ হাসান বলেন, ওই দুই চোর ৬ মাস ধরে রেলের ক্লিপ চুরি করে আসছে। জিআরপি পুলিশ ওই দুইজনের তথ্যের ভিত্তিতে পুরো চোর চক্রের ১০ জনকে গ্রেপ্তার করে। যারা বিভিন্ন সময় সুযোগ পেলে রেলের সম্পদ চুরি করত। ‘আমি ওই চোর গ্যাংদের ধরিয়ে দেয়ার কারণে নিরাপত্তার হুমকির মধ্যে আছি। রেল প্রশাসনকে আমাকে অন্য জায়গায় দায়িত্ব দেয়ার জন্য অনুরোধ করেছি।রেলওয়ের পূর্বাঞ্চলের জনসংযোগ কর্মকর্তা তৌষিয়া আহমেদ বলেন, তার নিরাপত্তান কথা চিন্তা করে তাকে অন্য জায়গায় দায়িত্ব দিতে ঊধ্বর্তন কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে অনুরোধ করেছি। তারা তাকে তার পছন্দের জায়গায় দায়িত্ব দেবেন বলে তিনি জানিয়েছেন।

Manual2 Ad Code