২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

শ্রীপুরে মরহুম তোয়াজ উদ্দিন হাজ্বীর কুলখানি ও দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৩, ২০২০
শ্রীপুরে মরহুম তোয়াজ উদ্দিন হাজ্বীর কুলখানি ও দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত

Manual2 Ad Code

রাকিবুল হাসান  ,গাজীপুর জেলা প্রতিনিধিঃ

Manual3 Ad Code

গাজীপুরে শ্রীপুরে মরহুম তোয়াজ উদ্দিন হাজ্বীর কুলখানি উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০১ ফেব্রুয়ারি ২০২০) শ্রীপুর উপজেলা ২নং গাজীপুর ইউনিয়নের নগরহাওলা গ্রামে তার নিজ বাড়িতে এ আয়োজন করা হয়। কুলখানিতে অংশ নিতে দুপুর ১২ টা থেকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে রাজনৈতিক নেতাকর্মীসহ হাজার হাজার মানুষ আসতে থাকে। দুপুর ১টার মধ্যে মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। বাদ জোহর থেকে মিলাদ শুরু হয়। এরমধ্যে বাবার জন্য দেয়া চান মরহুম তোয়াজ উদ্দিন হাজ্বীর এক মাত্র ছেলে সাহাব উদ্দিন। তিনি বলেন, যারা আজকে আমার বাবার এই দোয়া মাহফিলে এসে উপস্থিত হয়েছেন আমি সবাইকে ধন্যবাদ জানাই। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। এরপর মোনাজাত শেষে দুপুরের খাবার বিতরণ করা হয়। কুলখানিতে বিশিষ্টজনেরা ছাড়াও অংশ নিচ্ছেন আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ীসহ সাধারণ মানুষ। পরিবারের সদস্যদের মধ্যে আছেন মরহুম তোয়াজ উদ্দিন হাজ্বীর স্ত্রী, এক মাত্র ছেলে সাহাব উদ্দিন, ছয় মেয়েসহ অন্যরা। মৃত্যু কালে তার বয়স হয়ে ছিল আনুমানিক নববই বছর,তিনি এক ছেলে,স্ত্রী ও ছয় মেয়েসহ বহু আত্মীস্বজন রেখে গেছেন।

Manual6 Ad Code

কুলখানি ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহতাব উদ্দিন,বিশিষ্ঠ সমাজ সেবক আওয়ামীলীগ নেতা সিরাজুল হক মাদবর,৪নং ওয়ার্ড সাবেক মেম্বার মকবুল হোসেন,বিএনপি নেতা মশিউর রহমান নয়েছ,৪নং ওয়ার্ড বর্তমান মেম্বার আঃ আজিজ, ৪নং ওয়ার্ড সাবেক মেম্বার মাসুদ পারভেজ মুঞ্জু,সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি রাজিবুল হাসান,একুশে সংবাদ শ্রীপুর প্রতিনিধি টি.আই সানি,আব্দুর রহিমসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।

Manual1 Ad Code

০২.০২.২০২০