২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

নাগরপুরে সরিষা প্রদর্শনীর মাঠ দিবস পালিত

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৩, ২০২০
নাগরপুরে সরিষা প্রদর্শনীর মাঠ দিবস পালিত

Manual4 Ad Code

 

কেএম সুজন, টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ২০১৯-২০ অর্থ বছরের সরিষা প্রদর্শনীর মাঠ দিবস পালিত হয়েছে।

রবিবার ২ ফেব্রয়ারী ২০২০, বিকেলে নাগরপুর সদর ইউনিয়নের কাঠুরী গ্রামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Manual8 Ad Code

উক্ত অনুষ্ঠানে কৃষিবিদ আব্দুল মতিন বিশ্বাসের সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা ছরোয়ার হোসাইন এর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক(কৃষি) টাঙ্গাইল জনাব মোঃ আব্দুর রাজ্জাক।

এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ ইমরান হোসাইন, নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ নিজাম উদ্দিন, নাগরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান মনি, নাগরপুর প্রেস ইউনিট সভাপতি মোঃ আমজাদ হোসেন রতন সহ অন্যান্যরা।

Manual2 Ad Code

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলোয়াত করেন মোঃ খলিলুর রহমান, স্বাগত বক্তব্য রাখেন জিয়াউল ইসলাম। আতাউল হক টুটুল স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন ব্লকের কৃষকগণ।

Manual6 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে জনাব আব্দুর রাজ্জাক বলেন,বারি সরিষা ১৪ এর ফলন স্থানীয় জাত টরি ৭ ( মাঘি সরিষা) এর তুলনায় বিঘা প্রতি প্রায় ২ মণ বেশি।
তিনি আরো বলেন বারি সরিষা ১৪ এর দানা বড় এবং দানাতে ৪৩-৪৪% তেল বিদ্যমান। বারি সরিষা ১৪ এর পাশাপাশি বারি সরিষা ১৭ ও জনপ্রিয় এবং উন্নত জাত যা এ-ই এলাকায়ও চাষ হচ্ছে। জমি কমে যাচ্ছে তাই বাড়তি চাহিদা পূরণের জন্য যে কোন ফসলের উন্নত জাত চাষ করতে হবে। নিরাপদ খাবার খেতে হবে। সরিষার তেল দিয়ে সকল প্রকার রান্না করতে হবে। আর সরকারি ভর্তুকি সব কৃষকই পাচ্ছে যেমন ডিএপি সারের দাম সরকার ২৫ টাকা থেকে কমিয়ে ১৬ টাকা করে দিয়েছে ।

Manual6 Ad Code