২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

করোনাভাইরাস বাংলাদেশ ও চীনের বাণিজ্যের ক্ষেত্রে এখনো পর্যন্ত কোনো প্রভাব ফেলেনি,,, বানিজ্য মন্ত্রী

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২, ২০২০
করোনাভাইরাস বাংলাদেশ ও চীনের বাণিজ্যের ক্ষেত্রে এখনো পর্যন্ত কোনো প্রভাব ফেলেনি,,, বানিজ্য মন্ত্রী

Manual7 Ad Code

 

Manual6 Ad Code

মোঃ জাহিদুল ইসলাম (জাহিদ)- রংপুর বিভাগীয় ব্যুরো প্রধানঃ সাম্প্রতিক করোনা ভাইরাস নিয়ে কথা বলতে গিয়ে বানিজ্য মন্ত্রী টিপু মুনশি সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে রংপুরে সফরত,তাহার নিজ বাসভবন রংপুর নগরীর সেন্ট্রাল রোডের বাড়িতে ‘চীনে ছড়িয়ে পড়া করোনাভাইরাস নিয়ে বলেন সারাবিশ্ব সতর্ক। সবার মধ্যে আতঙ্ক বিরাজ করলেও বাংলাদেশ যথেষ্ট সচেতনতা অবলম্বন করছে।
এই ভাইরাসের ফলে বাংলাদেশ-চীন বাণিজ্যে এখনো তেমন কোনো প্রভাব পড়েনি বলে দাবি করে বাণিজ্যমন্ত্রী বলেন পরিস্থিতির ওপর নির্ভর করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তিনি।
এ সময় সম্প্রতি পেঁয়াজের বাজার মূল্যবৃদ্ধি পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমদানিকৃত পেঁয়াজের দাম বাড়েনি, তবে দেশি পেঁয়াজের দাম কিছুটা বেড়েছে। সামনে রমজানে যাতে বাজার পরিস্থিতির উপর কোন সিন্ডিকেট ফায়দা লুটতে না পারে তার জন্য রমজান মাসে টিসিবির মাধ্যমে পর্যাপ্ত তেল, ছোলা, চিনি, পেঁয়াজসহ বিভিন্ন উপকরণ সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।০২-০২-২০২০ ইং

Manual2 Ad Code