২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

শ্রীপুরে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা ও লাঠি খেলা অনুষ্ঠিত

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১, ২০২০
শ্রীপুরে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা ও লাঠি খেলা অনুষ্ঠিত

Manual4 Ad Code

রাকিবুল হাসানঃগাজীপুর জেলা প্রতিনিধিঃ

Manual3 Ad Code

গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবার্ষিকী, মুজিববর্ষ উদযাপন উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা ও লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে।

Manual6 Ad Code

১ ফেব্রুয়ারি শনিবার বিকেলে শ্রীপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের ভাংনাহাটী উত্তরপাড়া বেন্না বাইদে কাউন্সিলর শাহজাহান মন্ডল ও এলাকাবাসীর উদ্যোগে লাঠি খেলা ও ঘোড়া দৌড় প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।

Manual6 Ad Code

শ্রীপুর পৌরসভা ৪ নং ওয়ার্ড কাউন্সিলর, শ্রীপুর দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার সমিতির সভাপতি মুহাম্মদ শাহজাহান মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীপুর পৌরসভার মেয়র, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আনিছুর রহমান। উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন,জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কফিল উদ্দিন মন্ডল।

Manual5 Ad Code

বিশেষ অতিথি হিসেবেউপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির হিমু, উপজেলা শ্রমিকলীগ নেতা আরজু সরকার।এছাড়াও এলাকার গন্যমাণ্য ব্যক্তিবর্গ, বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে ১ম স্থান অর্জনকারীকে ৪০” এলইডি টিভি, ২য় স্থান অর্জনকারীকে ৩২” এলইডি, ও ৩য় স্থান অর্জনকারীকে মোবাইল ফোন পুরুষ্কার হিসেবে তুলে দেন অতিথিবৃন্দ।

শাহজাহান মন্ডল বলেন, গ্রামীন ঐতিহ্যকে ধরে রাখতে, নতুন প্রজন্মের কাছে ঘোড়া দৌড় ও লাঠি খেলা পরিচিত করার লক্ষে প্রতিযোগিতার আয়োজনে করা হয়েছে। ইনশাআল্লাহ, প্রতি বছর এখানে ঘোড়া দৌড় ও লাঠি খেলার আয়োজন করা হবে বলেও জানান তিনি।