২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

এ পর্যন্ত ঘোষিত ফলাফলে এগিয়ে তাপস ও আতিক

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১, ২০২০
এ পর্যন্ত ঘোষিত ফলাফলে এগিয়ে তাপস ও আতিক

Manual7 Ad Code

মোঃ সামিউল্লাহ ঢাকা জেলা প্রতিনিধিঃ

Manual3 Ad Code

ভোট গ্রহণ শেষে ঢাকার দুই সিটি নির্বাচনের ফল ঘোষনা চলছে। এখন পর্যন্ত পাওয়া ফলাফলে এগিয়ে আওয়ামী লীগের দুই মেয়র প্রার্থী। দক্ষিণে এক হাজার একশ’ ৫০টি কেন্দ্রের মধ্যে একশ ২৫টি কেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস পেয়েছেন ৩৬ হাজার সাতশ পাঁচ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন পেয়েছেন ২৩ হাজার সাতশ ১৭ ভোট। এদিকে, ঢাকা উত্তরে এক হাজার তিনশ’ ১৮টি কেন্দ্রের মধ্যে একশ ৪০ টি কেন্দ্রে আওয়ামী লীগের আতিকুল ইসলাম পেয়েছেন ৪৬ হাজার সাতশ ৫৯ ভোট।

Manual3 Ad Code

নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির তাবিথ আউয়াল পেয়েছেন ৩২ হাজার ৯শ ১০ ভোট। এর আগে, প্রার্থীদের নানা অনিয়মের অভিযোগ ও কম ভোটার উপস্থিতির মধ্য দিয়ে শেষ হয় দুই সিটি করপোরেশনের ভোট। সকাল আটটায় শুরু হয়ে বিকেল চারটায় শেষ হয় ভোট নেয়া। ভোট শুরু হওয়ার পর থেকেই কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়া ও তাদের ঢুকতে না দেওয়াসহ নানা অভিযোগ করেন বিএনপির মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। তবে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন শেষ হয়েছে বলে দাবি করেন আওয়ামী লীগের প্রার্থীরা।