২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

নাগরপুরে গোলাম মোঃ খান তারেক স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১, ২০২০
নাগরপুরে গোলাম মোঃ খান তারেক স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

Manual5 Ad Code

কেএম সুজন, টাংগাইল প্রতিনিধিঃ টাংগাইলের নাগরপুরে মরহুম গোলাম মোহাম্মদ খান তারেক স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

Manual4 Ad Code

শুক্রবার ৩১ জানুয়ারি ২০২০,উপজেলার গয়হাটা শামস উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ ব্যাডমিন্টন খেলার আয়োজন করা হয়।

মরহুম গোলাম মোহাম্মদ খান তারেক স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক জয়নাল আবেদীন বিদ্যুৎ এর সভাপতিত্বে উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাংগাইল – ৬ আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।

এ খেলায় উপজেলা ছাত্রলীগ ২ সেটের ব্যবধানে বাউসাইদ যুব সংঘকে পরাজিত করে।

Manual5 Ad Code

এ সময় আরও উপস্থিত ছিলেন,উপজেলা আ,লীগের সভাপতি জাকিরুল ইসলাম উইলিয়াম,সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম অপু, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক উজ্জল মোল্লা,ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান আসকর সহ অন্যান্যরা।

Manual4 Ad Code