রকিবুল ইসলাম, টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পি,এইচ,পি কোরআনের আলো জেলা ভিত্তিক হিফ্জুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০ টায় উপজেলার বর্ণি জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম মাদ্রাসায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মাদ্রাসার পরিচালক আলহাজ্ব হযরত বেলায়েত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বর্নি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম (বাদশা)।
এছাড়া অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন শফিউল্লাহ দোহা কাতার, কোট মসজিদের মামুরুন রশিদ,কোটালিপাড়া হেফজ বিভাগের
হাফেজ হাফিজুর রহমান প্রমুখ।
বর্ণি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বাদশা বলেন, এই প্রতিযোগিতায় অংশ নেয়া শিশুদের মধ্যে পাঁচ জন বিজয়ী কে বিভাগভিত্তিক প্রতিযোগিতায় নেওয়া হবে। তাই বিজয়ী শিশুদের উৎসাহ বাড়াতে পাঞ্জাবি পায়জামা দেয়া হবে। এছাড়া মাদ্রাসার শিশুদের যেকোনো সাহায্য ও সহযোগিতার আশ্বাস দেন তিনি।