২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

বাংলাদেশ আওয়ামীলীগ লামা উপজেলা শাখার মিলন মেলা ও অভিষেক অনুষ্ঠান ২০২০

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১, ২০২০
বাংলাদেশ আওয়ামীলীগ লামা উপজেলা শাখার মিলন মেলা ও অভিষেক অনুষ্ঠান ২০২০

Manual2 Ad Code

মোঃ আবুল হাসেম ,বান্দরবান জেলা প্রতিনিধি :

বান্দরবান জেলার লামায় বাংলাদেশ আওয়ামীলীগ লামা উপজেলা শাখার আয়োজনে (৩১ জানুয়ারি) শুক্রবার নব নির্বাচিত কমিটির মিলন মেলা ও অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Manual2 Ad Code

উক্ত মিলন মেলা ও অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বীর বাহাদুর এমপি মহোদয়, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা, বান্দরবানের পুলিশ সুপার জেরিন আখতার, বান্দরবান পৌরসভার মেয়র ইসলাম বেবী, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ইয়াছিন আরাফাত,লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল, উপজেলা নির্বাহী অফিসার নূর-এ জান্নাত রুমি, লামা পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলাম, লামা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাথোয়াইচিং মার্মা, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, কাজল কান্তি দাশ, মোজাম্মেল হক বাহাদুর, অমল কান্তি দাশ, ফাতেমা পারুল, থানা পুলিশের অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা ও আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ, ভাইস চেয়ারম্যান মো. জাহেদ উদ্দিন মহিলা ভাইস চেয়ারম্যান মিল্কী রানী দাশ প্রমূখ।

Manual5 Ad Code

মিলনমেলায় দুপুরে ৩ হাজার দলীয় নেতাকর্মী, আমন্ত্রিত অতিথি ও সুধী সমাজের জন্য দুপুরে খাবারের আয়োজন করা হয়। এছাড়া মিলনমেলাকে স্বরণীয় করে রাখতে সকলের অংশগ্রহণে লাকী কুপন (লটারী) ও শেষে চট্টগ্রাম হতে আসা অতিথি শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
৭টি উপজেলা, ২টি পৌরসভা, ৩৩টি ইউনিয়ন ও ১২টি জাতিগোষ্ঠীর উন্নয়ন হলে বান্দরবান উন্নত হবে- পার্বত্য মন্ত্রী

Manual5 Ad Code

জনগণের সমস্যা, এলাকার সম্ভাবনা সরকারের কাছে তুলে ধরা এবং আওয়ামীলীগের উন্নয়ন কর্মকান্ড গুলো মানুষের সামনে তুলে ধরাই হবে আওয়ামীলীগের নব-গঠিত কমিটির সদস্যদের দায়িত্ব। আমরা বান্দরবানের ৭টি উপজেলার সম্মেলন শেষ করেছি। লামায় প্রথম অভিষেক করা হল। শীঘ্রই অন্যান্য উপজেলায় ধারাবাহিকভাবে অভিষেক অনুষ্ঠান গুলো করা হবে।

তিনি দৃঢ় কন্ঠে আরো বলেন, কোন সন্ত্রাস, চাঁদাবাজ ও ঠকবাজকে আওয়ামীলীগের আশ্রয় দেয়া হবেনা। দলের নাম ভাঙ্গিয়ে কোন ধরনের অপকর্ম করলে ছাড় দেব না। জনগণের পাশে দাঁড়ানো হবে আওয়ামীলীগ নেতাকর্মীদের মূল কাজ।

Manual8 Ad Code