২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

বগুড়ার আলোচিত হিরো আলম এখন ঠাকুরগাঁওয়ে

admin
প্রকাশিত জানুয়ারি ৩১, ২০২০
বগুড়ার আলোচিত হিরো আলম এখন ঠাকুরগাঁওয়ে

Manual8 Ad Code

 

Manual3 Ad Code

এম এ সালাম রুবেল, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ

Manual5 Ad Code

শুটিংয়ের জন্য বগুড়ার আলোচিত হিরো আলম এখন ঠাকুরগাঁওয়ে অবস্থান করছেন। হিরো আলমের আসার খবর ছড়িয়ে পড়লে সরাসরি তাকে দেখতে ছুটে আসছেন স্থানীয় লোকজন। অনেকেই তার সঙ্গে হাত মেলাচ্ছেন, সেলফি তুলছেন। তিনি বর্তমানে ঠাকুরগাঁও সদরের গড়েয়া ইউনিয়নের বিভিন্ন শুটিং স্পটে কাজ করছেন।জানা গেছে, জেলা শহরের বানসিনা প্রোডাক্টশনের উদ্যোগে নির্মিত হতে যাচ্ছে ‘কষ্টের সাইকেল’ নামে শর্টফিল্ম। আর এ শর্টফিল্মে অভিনয় করতে এসেছেন এ জেলায়।
তিনি আজ শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে একজন সহকারীকে নিয়ে ঠাকুরগাঁওয়ে উপস্থিত হন। হিরো আলমের আসার খবর ছড়িয়ে পরলে আশপাশের এলাকাসহ দূর-দূরান্ত থেকে ছুটে আসছেন এক নজর দেখতে। তিনি কাজ শেষ করে শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে ঠাকুরগাঁও ছাড়বেন।
তার সঙ্গে বানসিনা প্রোডাক্টশনের পরিচালক এন্টুনি ডেভিড নীল, সহকারী পরিচালক জয় মহন্ত অলক ও সাগর খান, প্রোডাক্টশন ম্যানেজার আলমগীর হোসেন সহ শর্টফিল্মের শিল্পীরা রয়েছেন।
প্রোডাক্টশনের পরিচালক এন্টুনি ডেভিট নীল জানান, আমরা ‘কষ্টের সাইকেল’ নামে শর্টফিল্ম কাজের জন্যই হিরো আলমকে আমন্ত্রণ জানিয়েছিলাম। তিনি সাড়া দিয়ে এ কাজের জন্য ঠাকুরগাঁওয়ে এসেছেন। আমাদের শর্টফিল্মটি তৈরি করতে আজ ও আগামীকাল পর্যন্ত তিনি থাকবেন। এরপর তিনি আগামীকাল রাতে ঠাকুরগাঁও ছেড়ে যাবেন।
হিরো আলম বলেন, আমি ঠাকুরগাঁওয়ের মানুষের আথিতিয়তায় মুগ্ধ। এখানকার পরিবেশ আমার অনেক ভালো লেগেছে।