২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

শ্রীপুর ট্যুরিজম বাইকার্সের ১৫ শ কিলোমিটার ভ্রমন সম্পন্ন

admin
প্রকাশিত জানুয়ারি ৩০, ২০২০
শ্রীপুর ট্যুরিজম বাইকার্সের ১৫ শ কিলোমিটার ভ্রমন সম্পন্ন

Manual8 Ad Code

রাকিবুল হাসান,গাজীপুর জেলা প্রতিনিধিঃ

গাজীপুরের শ্রীপুরের ঐতিহ্যবাহী শ্রীপুর ট্যুরিজম্ বাইকার্স যুব উন্নয়ন সংঘের আয়োজনে চট্রগ্রামের পার্বত্য অঞ্চল ও কক্সবাজার ভ্রমন সম্পন্ন করে সুস্থ ভাবে বাড়ি ফিরে এসেছে শ্রীপুর ট্যুরিজম বাইকার্সের ভ্রমনে অংশ নেয়া পর্যটক বৃন্দ।

Manual6 Ad Code

 

শুক্রবার ২৪ জানুয়ারী ভোর ৪ টায় শ্রীপুর ট্যুরিজমের সভাপতি খন্দকার মাসুদ রানা ও সাধারন সম্পাদক আরিফ মন্ডলের নেতৃত্বে ১৮ টি মোটরসাইকেল যোগে ৩৫ জন পর্যটক নিয়ে ৫ দিনে ১৫০০ কিলোমিটার পথ ভ্রমন সম্পন্ন করেছে।

 

শুক্রবার শ্রীপুর থেকে বারৈইয়ারহাট হয়ে খাগড়াছড়ি বিভিন্ন পর্যটন কেন্দ্র পরিদর্শন শেষে রাঙামাটির সাজেক ভ্যালী হয়ে বান্দরবানের নীলাচল সহ বিভিন্ন পর্যটন কেন্দ্র পরিদর্শন শেষে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের পর্যটন কেন্দ্র গুলো ঘুরে ২৮ জানুয়ারী রাতে শ্রীপুরে ফিরে আসেন। এরমধ্যে পর্যটকদের আনন্দ দেওয়ার জন্য সাজেক ভ্যালীতে বারবিকিউ পার্টি সহ বান্দরবান ও কক্সবাজার সৈকতে ট্যুরিজম্ বাইকার্সের পক্ষ থেকে প্রায় ২ শতাধিক ফানুশ উড়ানো হয়।

Manual5 Ad Code

 

Manual4 Ad Code

ভ্রমনে অংশগ্রহন কারী পর্যটকরা হলো, খন্দকার মাসুদ রানা, আফসার উদ্দিন আহমেদ, আরিফ মন্ডল, সাইফুল ইসলাম, আতিকুল ইসলাম, নজরুল ইসলাম, আমান উল্লাহ, রুহুল আমিন, আকবর আলী,মাহামুদুল হাসান, জুয়েল প্রধান, জাহাঙ্গীর আলম, মাহফুজ আহমেদ, জহিরুল ইসলাম মিটু, মাহমুদুল হাসান জিম, রাফিউল ইসলাম, তুরাগ হোসেন, শরিফুল ইসলাম, সাগর মন্ডল, এনামুল হক, মো: আশিক, জয়নাল আবেদীন, ফরহাদ শেখ, আলামিন, আহাদ হোসেন, জসিম উদ্দিন, জিয়ারুল ইসলাম, মেহেদী হাসান মাসুদ, মো: জামিল, ফাইজুল্লাহ হোসেন, নাজমুল হাসান, আতিক প্রধান, রাকিব খাঁন সহ অন্যান্য পর্যটক বৃন্দ।

 

শ্রীপুর ট্যুরিজম্ বাইকার্স যুব উন্নয়ন সংঘের সভাপতি খন্দকার মাসুদ রানা জানান, প্রকৃতির নতুনত্বের সন্ধান, দুঃসাহসিক অভিযান, শিক্ষা, শৃঙ্খলা, আনন্দ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এই সংগঠের কার্যক্রম শুরু করি। ভ্রমনের পাশা-পাশি আমরা বিভিন্ন সামজিক কর্মকান্ডে অংশ গ্রহন করি। ইনআশাল্লাহ আমরা মোটরবাইক যোগে ৫ দিনে পার্বত্য অঞ্চল সহ ১৫০০ কিলোমিটার পথ ভ্রমন করে ফিরে এসেছি।

Manual1 Ad Code