২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

ঝিনাইদহে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

admin
প্রকাশিত জানুয়ারি ৩০, ২০২০
ঝিনাইদহে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

Manual8 Ad Code

সুলতান আল একরাম,ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
“মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার” মাদক, জঙ্গীবাদ, সন্ত্রাস নারী ও শিশু নির্যাতন কে ‘না’ বলুন শ্লোগানে ঝিনাইদহে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার গান্না ইউনিয়নের চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের আয়োজন করে ৬নং গান্না ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটি।
সভায় গান্না ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন মালিথার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহের পুলিশ সুপার হাসানুজ্জামান (পিপিএম)।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভ, সদর থানার অফিসার ইনচার্জ মঈন উদ্দিন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম হিরণ, পৌর আওয়ামী লীগের সভাপতি বাবু জীবন কুমার বিশ্বাসসহ প্রমুখ।
মতবিনিময় সভায় উপস্থিত সাধারণ জনতার বিভিন্ন অভিযোগের জবাব ও মতামত প্রদান করেন প্রধান অতিথি পুলিশ সুপার হাসানুজ্জামান (পিপিএম)।