২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছেন

admin
প্রকাশিত জানুয়ারি ৩০, ২০২০
বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছেন

Manual4 Ad Code

মোঃ সামি উল্লাহ,ঢাকা জেলা প্রতিনিধিঃ

রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধবিহারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় তাবিথকে শুভ কামনা জানান বৌদ্ধ নেতৃবৃন্দ।

 

 

Manual1 Ad Code

বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন এ মতবিনিময় সভার আয়োজন করে।

 

Manual7 Ad Code

 

Manual3 Ad Code

মতবিনিময়কালে তাবিথ আউয়াল বলেন, আমি একজন অসাম্প্রদায়িক মানুষ। ছোটবেলা থেকেই বৌদ্ধ সম্প্রদায়ের মানুষদের সঙ্গে আমার সুম্পর্ক রয়েছে। বৌদ্ধদের মধ্যে আমার অনেক পারিবারিক বন্ধু রয়েছে। যাদের সঙ্গে আমার মেলামেশা রয়েছে।

 

Manual1 Ad Code

 

তিনি আরও বলেন, কয়েকদিন আগে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরা শ্মশানের জন্য বলেছেন। আমি নির্বাচিত হলে হিন্দু এবং বৌদ্ধদের দাবিগুলো পূরণ করব। সব অবস্থায় বৌদ্ধদের পাশে থাকার ঘোষণা দেন বিএনপির এই মেয়র প্রার্থী।

 

 

মতবিনিময়কালে বৌদ্ধ সম্প্রদায়ের সুকোমল বড়ুয়া, বিএনপির নির্বাহী কমিটির সদস্য সুশীল বড়ুয়া, অশোক বড়ুয়া, রঞ্জন বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।