২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

আল ফারাবী ক্যাডেট স্কুল এন্ড কলেজে এস এস সি পরিক্ষার্থীদের বিদায়া,নবীন বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

admin
প্রকাশিত জানুয়ারি ৩০, ২০২০
আল ফারাবী ক্যাডেট স্কুল এন্ড কলেজে এস এস সি পরিক্ষার্থীদের বিদায়া,নবীন বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

Manual1 Ad Code

 

Manual1 Ad Code

পুনম শাহরীয়ার ঋতুঃ গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৭নং ওয়ার্ডের হরিনহাটির আল ফারাবী ক্যাডেট স্কুল এন্ট কলেজ এর সুবর্ণাবাদে ২০২০ সালের এস,এস,সি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ১১ টায় অত্র বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় । আল ফারাবী ক্যাডেট স্কুল এন্ড কলেজ এর   প্রতিষ্ঠাতা পরিচালক, প্রধান শিক্ষক জনাব একে এম ফজলুল হক সরকার  সভাপতিত্বে ও ইংরেজি শিক্ষক জনাব মোঃ মমিন মিয়া সঞ্চালনায় অংশ নেন।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর জনাব শামসুল আলম সরকার । তিনি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বিষয়ভিত্তিক দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। বিশেষ অতিথি বক্তব্য রাখেন পৌর মহল্লা আওয়ামীলীগের সভাপতি জনাব মোঃ মতিউর রহমান , বিশিষ্ট সমাজ সেবক জনাব মজিবুর রহমান, জনাব আসাদ উদ্দিন দেওয়ান, জনাব হাজী রিয়াজ উদ্দিন সেক্রেটারী অত্র প্রতিষ্ঠান,জনাব নুরুল ইসলাম মন্ডল ধর্ম বিষয়ক সম্পাদক পৌর মহল্লা আওয়ামীলীগ । বিদায় অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ’। সুশিক্ষা অর্জনের মাধ্যমে দেশকে বহির্বিশ্বে তুলে ধরতে হবে।এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক জনাব বজলুর রহমান, আমিরুল ইসলাম,জাহাঙ্গীর হোসেন,সফিকুল ইসলাম, রুহুল আমিন,মোজাম্মেল হক,কামরুল ইসলাম,সাজেদুর রহমান, নাসরীন সুলতানা,কাকুলী বেগম,পাপিয়া আক্তার,আরিফা খানম,রিনি খাতুন,তাজনুর প্রমুখ।  ,অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ,পরে এক সাংস্কৃতি অনুষ্টানের মধ্য দিয়ে সকল আনুষ্ঠানিকতা শেষ হয়।

Manual1 Ad Code