৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই সফর, ১৪৪৮ হিজরি

পোরশায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বিজিবি ও স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে মত বিনিময় সভা অনুৃষ্ঠিত

admin
প্রকাশিত জানুয়ারি ২৯, ২০২০
পোরশায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বিজিবি ও স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে মত বিনিময় সভা অনুৃষ্ঠিত

Manual5 Ad Code

নাইম উদ্দিন নওগাঁ জেলা প্রতিনিধিঃ

Manual1 Ad Code

নওগাঁর পোরশায় উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশ, বিজিবি ও স্থানীয় সর্বসাধারণের সাথে মত বিনিময় ও আলোচনা সভা অনুৃষ্ঠিত হয়েছে।

Manual1 Ad Code

বুধবার বিকেল ৪ঘটিকার সময় উপজেলার সীমান্তবর্তী এলাকা কালাইবাড়ি বাজারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Manual7 Ad Code

নিতপুর ইউপি চেয়ারম্যান শাহ্ আবুল কালাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী কর্মকর্তা নাজমুল হামিদ রেজা।

Manual8 Ad Code

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সোহরাব হোসেন, অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান শাহিন, নিতপুর বিওপি কোম্পানি কমান্ডার মোহাম্মদ আলি, হাপানিয়া বিওপি ক্যাম্প কমান্ডার মোখলেসুর রহমান, কলমুডাঙ্গা বিওপি কোম্পানি কমান্ডার রেজাউল করিম প্রমুখ।

অনুষ্ঠানে সীমান্তে চোরাচালান, মাদক প্রতিরোধ ও অনুপ্রবেশ বন্ধে করণীয় শীর্ষক আলোচনা অনুৃষ্ঠিত হয়। এতে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন বক্তাগন।