৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই সফর, ১৪৪৮ হিজরি

ভান্ডারিয়ায় বিহারী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বিদায় অনুষ্ঠান

admin
প্রকাশিত জানুয়ারি ২৯, ২০২০
ভান্ডারিয়ায় বিহারী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বিদায় অনুষ্ঠান

Manual2 Ad Code

সুমন মল্লিক বিশেষ প্রতিনিধিঃ

Manual2 Ad Code

ভান্ডারিয়ায় মঙ্গলবার স্থানীয় বিহারী লাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ বছরের এসএসসি পরীক্ষার্থীদের এক বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,জাতীয়পার্টি জেপির উপজেলা আহবায়ক,সাবেক উপজেলা চেয়ারম্যান এবং বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মনিরুল হক মনি জোমাদ্দার। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,শিক্ষক আব্দুল মালেক হাওলাদার,মো. মিজানুর রহমান,মো. হেলাল উদ্দিন, সমাজসেবক মো. মহসিন মিয়া শাহিন, ম্যানেজিং কমিটির সদস্য আঃ মন্নান হাওলাদার, কবির আকন,মুন্না সিকদার,বিদায়ী শিক্ষার্থী তাওহীদ গাজী,তামরিনুল ইসলাম,শিক্ষার্থী রায়হান হোসেন ও বাঁধন দাস তুচ্ছ প্রমুখ। এর পূর্বে এবছরের বিজ্ঞান,বানিজ্য,মানবিক এবং কারিগরি শাখার(ভকেশনাল)সহ মোট ২২৯জন এসএসসি পরীক্ষার্থীকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code