৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই সফর, ১৪৪৮ হিজরি

ফরিদপুর পুলিশ লাইন্স হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

admin
প্রকাশিত জানুয়ারি ২৮, ২০২০
ফরিদপুর পুলিশ লাইন্স হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

Manual3 Ad Code

রকিবুল ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ

Manual7 Ad Code

ঐতিহ্যবাহী ফরিদপুর পুলিশ লাইন্স হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল ১০ টায় ফরিদপুর পুলিশ লাইন্স মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান, বিপিএম-সেবা।

ফরিদপুর পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ আব্দুল কাইয়ুম শেখের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ রাশেদুল ইসলাম-পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার সাহিদুল ইসলাম, সহকারী পুলিশ সুপার নোমান হোসেন, পুনাকের সভাপতি সালেহা পারভীন, হিসাববিজ্ঞানের সিনিয়র সহকারী শিক্ষক শাহাদত হোসেন, ক্রীড়া শিক্ষক আশুতোষ কুমার গুহ, জীববিজ্ঞানের সহকারী শিক্ষক মোঃ জাহিদুল ইসলাম প্রমুখ। পরে ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Manual2 Ad Code