৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই সফর, ১৪৪৮ হিজরি

পোরশায় শতাধিক আম গাছ কেটে ফেলেছে দূর্বৃত্তরা

admin
প্রকাশিত জানুয়ারি ২৮, ২০২০
পোরশায় শতাধিক আম গাছ কেটে ফেলেছে দূর্বৃত্তরা

Manual3 Ad Code

নাইম উদ্দিন নওগাঁ প্রতিনিধিঃ

Manual7 Ad Code

নওগাঁর পোরশায় এক ব্যাক্তির আম্রপালী আম বাগানের গাছ কেটে সাবাড় করে দিয়েছে দর্বৃত্তরা। সোমবার দিবাগত রাতে উপজেলার জালুয়া গ্রামের মৃত কিফাতুল্লার ছেলে জালাল উদ্দিনের জালুয়া মৌজার চার বছর বয়সের ১০০টি আমগাছ ও সুতরইল মৌজার সদ্য লাগানো ৪৫০টি আম গাছ কে বা কাহারা কেটে ফেলেছে।

গাছের মালিক জালাল উদ্দিন জানান, পূর্ব শত্রুতার জের ধরে গাছগুলি কেটে ফেলতে পারে বলে তিনি মনে করছেন। তবে এব্যাপারে তিনি থানায় অভিযোগ করবেন বলে জানান।

Manual2 Ad Code

পোরশা থানা অফিসার ইনচার্জ শাহিনুর রহমান জানান, গাছ কেটে ফেলা একটি দুঃখজনক ঘটনা। এব্যাপারে কেউ অভিযোগ করলে ব্যবস্থা নেয়া হবে।

Manual8 Ad Code