বিশেষ প্রতিনিধি মোঃ মালিক কমলগঞ্জ:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন শাখার কার্যালয় এর শুভ উদ্বোধন ও কার্যকারী কমিটির মধ্যে পরিচয়পত্র বিতরণ করা হয়েছে। ২৭ জানুয়ারী রোজ সোমবার রাত্র ১০ ঘটিকায় ভানুগাছ বাজারের রুস্তম আলী মার্কেটে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে নির্মাণ শ্রমিক ইউনিয়ন কমলগঞ্জ ইউ.পি শাখার সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি, ৫নং কমলগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আছলম ইকবাল মিলন। উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি অকিব আলী। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫নং কমলগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হান্নান, ৮নং মাধপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আসিদ আলী ,কমলগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন, ৫নং কমলগঞ্জ সদর ইউনিয়ন যুবলীগের আহব্বায়ক আব্দুল মজিদ, যুগ্ন আহব্বায়ক হাজ্বী মোঃ আব্দুস শহীদ, মৌলভীবাজার জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের অর্থ -সম্পাদক সাইফুর রহমান, দপ্তর সম্পাদক তাজুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক লোকমান হোসেন, কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি হামিম মাহমুদ জয়, কমলগঞ্জ উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি জয়নাল আবেদীন, ও সাধারণ সম্পাদক সাহেল আহমদ, উপজেলা ছাত্রলীগ নেতা রাজন দত্ত রাজু প্রমুখ সহ নির্মাণ শ্রমিক ইউনিয়ন কমলগঞ্জ ইউ.পি শাখা কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে আছলম ইকবাল মিলন বলেন, কোন দাবী আদায়ের জন্য নিজেদের মধ্যে সমন্বয় রাখা এবং সুশৃঙ্খলভাবে কাজ করার জন্য সংগঠন বা কমিটি করা একান্ত প্রয়োজন ।এই কমিটি গঠনের ফলে শ্রমিকগণ তাদের স্বার্থ রক্ষা করতে পারে বলে জানান তিনি ।বক্তব্য শেষে তিনি সদস্যদের মধ্যে পরিচয়পত্র বিতরণ করেন ও কার্যালয় এর শুভ-উদ্বোধন করেন ।