২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই সফর, ১৪৪৮ হিজরি

গাজীপুরে পূবাইল থানা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ প্রতিবাত

admin
প্রকাশিত জানুয়ারি ২৮, ২০২০
গাজীপুরে পূবাইল থানা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ প্রতিবাত

Manual1 Ad Code

রাকিবুল হাসান গাজীপুর জেলা প্রতিনিধিঃ

গাজীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য শহীদ আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নুরুল ইসলাম দিপুকে জাতীয় পার্টির নবগঠিত কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব পদ দেয়ার প্রতিবাদে পূবাইলে বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে জাহিদ আল মামুনের সভাপতিত্বে পূবাইল থানা আওয়ামীলীগের উদ্যোগে মীরেরবাজার মুক্তিযোদ্ধা অফিসের সামনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

Manual6 Ad Code

এসময় উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর আওয়ামীলীগ এর শ্রম বিষয়ক সম্পাদক জাহিদ আল মামুন, গাজীপুর মহানগর আওয়ামীলীগ এর মহিলা বিষয়ক সম্পাদক হোসনে আরা সিদ্দিকী (জুলি), গাজীপুর সিটি কর্পোরেশন ৪১ নং ওয়ার্ড কাউন্সিলর মোমেন মিয়া, ৩৯ নং ওয়ার্ড কাউন্সিলর শাহিনুল আলম মৃধা, সাবেক পূবাইল ইউনিয়ন যুবলীগের সভাপতি হাসাবুল বান্না মজু, সাবেক পূবাইল ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ এর সদস্য সচিব মোঃ মোস্তফা কামাল, পূবাইল থানা ছাত্রলীগের সভাপতি টুটুল মৃধা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আরাফাত রহমান মোল্লা মিরাজ, পূবাইল থানা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী সাইফুল্লাহ আল মোক্তাদির নয়নসহ আরো অনেকে।

Manual8 Ad Code

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, অবিলম্বে হত্যা মামলার আসামি নুরুল ইসলাম দিপুকে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব পদ থেকে অব্যাহতি দেয়া না হয় তা হলে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে।

Manual4 Ad Code