২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

পিরোজপুরের ইন্দুরকানীতে প্রতিবন্ধি শিক্ষার্থীদের মাঝে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা সভা

admin
প্রকাশিত জানুয়ারি ২৭, ২০২০
পিরোজপুরের ইন্দুরকানীতে প্রতিবন্ধি শিক্ষার্থীদের মাঝে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা সভা

Manual7 Ad Code

বিশেষ প্রতিনিধি মোহাম্মদ সুমন মল্লিক

Manual3 Ad Code

পিরোজপুরের ইন্দুরকানী প্রতিবন্ধি বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার সকালে করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে বিশেষ নির্দেশনা প্রদান করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহাদুল ইসলাম। বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সভায় উপস্থিত সবাইকে করোনা ভাইরাস সম্পর্কে সতর্ক থাকার আহবান জানান তিনি। বিশেষ করে মাস্ক ব্যবহারে সকলকে আগ্রহী হওয়ার জন্য অনুরোধ করা হয়। এছাড়া বেশি করে পানি পান ও পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্যও বলা হয় সভায়।সভায় উপস্থিত অভিভাবকদের তাদের বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানের প্রতি বেশি সচেতন হওয়ার জন্য আহবান করা হয়। সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য ও দীপায়ন গ্রামীণ উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক খান এ সবুর, উন্নয়ন কর্মী আয়েশা সুলতানা মুন্নি প্রমুখ।

Manual8 Ad Code