২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

লামায় পরকীয়ার জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা করল স্বামী

admin
প্রকাশিত জানুয়ারি ২৭, ২০২০
লামায় পরকীয়ার জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা করল স্বামী

Manual2 Ad Code

মোঃ আবুল হাসেম ,(বান্দরবান) লামা প্রতিনিধি : পরকীয়ার সন্দেহে বান্দরবানের লামা উপজেলায় শাহিনা আক্তার (২৭) নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে তার স্বামী।

Manual1 Ad Code

সোমবার ভোরে উপজেলার আজিজনগর ইউনিয়নের দুর্গম পাহাড়ি তেলুনিয়া পাড়ায় এ ঘটনা ঘটে। শাহিনা আক্তার তেলুনিয়া পাড়ার বাসিন্দা মৃত ইব্রাহিমের মেয়ে।

Manual7 Ad Code

এ ঘটনায় গুরুতর আহতরা হলেন, তেলুনিয়া পাড়ার বাসিন্দা হারুনুর রশিদের ছেলে মিজানুর রহমান ও মৃত আবদুস ছত্তারের ছেলে সোহাগ। ঘটনার পর ঘাতক মো. জাকির হোসেনকে আটক করে পুলিশ।

Manual5 Ad Code

মাদকের কারণে যে ব্যক্তির দাঁত পড়ে যায়, তার পক্ষে কাউকে টেনে নিয়ে ধর্ষণ তো দূরে থাক, নিজেকে টেনে তোলার ক্ষমতাই থাকে না
পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা যায়, নজির আহমদের ছেলে মো. জাকির হোসেন একজন ভাড়ায় চালিত মোটর সাইকেল চালক। শাহিনা আক্তারের সাথে পরকীয়ার সম্পর্ক আছে, এমন সন্দেহ করে আসছে স্বামী জাকির হোসেন। এর জের ধরে রোববার দিনগত রাতের কোনো এক সময় শাহিনা আক্তারের সাথে ঘরের ভিতর স্বামী জাকির হোসেনের ঝগড়া হয়।

এক পর্যায়ে জাকির হোসেন ক্ষিপ্ত হয়ে স্ত্রী শাহিনা আক্তারকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেন। পরে পাশের একটি মুরগি খামারে ঢুকে মিজানুর রহমান ও সোহাগকে কুপিয়ে গুরুতর আহত করেন জাকির হোসেন। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আজিজনগর পুলিশ ক্যাম্প ইনচার্জ বলেন, নিহত শাহিনা আক্তারের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বান্দরবান সদর মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পরেই এলাকাবাসীর সহায়তায় ঘাতক মো. জাকির হোসেনকে আটক করা হয়।

Manual6 Ad Code