২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

মহেশপুরে ইউ এস ডলার ও সিটি গোল্ডের কাঁচামালসহ ৩ জনকে আটক করেছে (বিজিবি) ৫৮ ব্যাটালিয়ন

admin
প্রকাশিত জানুয়ারি ২৬, ২০২০
মহেশপুরে ইউ এস ডলার ও সিটি গোল্ডের কাঁচামালসহ ৩ জনকে আটক করেছে (বিজিবি) ৫৮ ব্যাটালিয়ন

Manual6 Ad Code

 

Manual3 Ad Code

রবিউল ইসলাম, মহেশপুর প্রতিনিধিঃ

ঝিনাইদহের মহেশপুরে ৪২,০০০/- হাজার ইউ এস ডলার যাহার মূল্য ৩৫,২৮,০০০/- টাকা ও অবৈধ সিটি গোল্ডের কাঁচামালসহ তিনজনকে আটক করেছে মহেশপুর ৫৮ ব্যাটালিয়ান (বিজিবি)।২৬ তারিখ দিনব্যাপী অভিযান চালিয়ে তালসার থেকে তাদেরকে আটক করা হয়। (বিজিবি) ৫৮ ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল কামরুল আহসান জানান, জানতে পারি তারা ভারত থেকে অবৈধভাবে ডলার পাচার করছে। এই মর্মে অভিযান চালিয়ে আসামি ১, রতন মিয়া,২, মতিয়ার রহমান ও ৩, মোখলেসুর রহমানকে আটক করা হয়। তাদের সাথে থাকা একটি মোটরসাইকেল, নগদ ৯৩৪০০/- ব্যবহৃত মোবাইল ও চোরাচালানীর হিসাব-নিকাশের খাতা ও জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে চোরাচালান আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Manual1 Ad Code