২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

বেনাপোলে বর্ণিল সাজে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় কাস্টমস্ দিবস ২০২০ পালিত

admin
প্রকাশিত জানুয়ারি ২৬, ২০২০
বেনাপোলে বর্ণিল সাজে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় কাস্টমস্ দিবস ২০২০ পালিত

Manual8 Ad Code

কামাল হোসেন বেনাপোল থেকেঃ
সারাদেশের ন্যায় দেশের বৃহত্তম স্থল বন্দর বেনাপোলেও নানা আনন্দ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালন হয়েছে আন্তর্জতিক কাস্টমস্ দিবস ২০২০। এ উপলক্ষে বেনাপোল কাস্টমস হাউস সহ বন্দর এলাকায় সাজানো হয়েছে বর্ণিল সাজে।

Manual7 Ad Code

রবিবার (২৬ জানুয়ারি) সকাল থেকে বেনাপোল কাস্টমস্ হাউজের কমিশনার বেলাল হোসাইন চৌধুরীর নেতৃত্বে প্রতি বছরের ন্যায় এ দিনে বিশ্বের ১৮২ দেশের সাথে ‘দি ওয়ার্ল্ড কাস্টমস ওরগানাইজেশন’ কর্তৃক সদস্য রাষ্ট্র হিসাবে বাংলাদেশ কাস্টমস দিবসটি পালন করে থাকেন। বেলুন ও কবুতর উড়িয়ে অনুষ্ঠানটি শুভ উদ্বোধন করেন যশোর ৮৫/১ শার্শা আসনের সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন, বেনাপোল কাস্টমস কমিশনার বেলাল হোসাইন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন সিএন্ডএফ এজেন্ট ব্যবসায়ী, কর্মকর্তা-কর্মচারী, স্কুল কলেজের শিক্ষার্থীসহ এলাকার সাধারণ মানুষের সমন্বয়ে একটি বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে কাস্টমস্ দিবসের অনুষ্ঠান শুরু হয়। এবারের পতিপাদ্য হচ্ছে Customs fostering Sustainability for people, Prosperity and the planet.
এবারের পতিপাদ্য ও বিভিন্ন বিষয় নিয়ে বেলা সাড়ে ১১টা থেকে বেনাপোল কাস্টমস হাউজ মাঠে বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন পেশাজীবী অতিথিদের সাথে মতবিনিময় সেমিনার অনুষ্ঠিত হয়। সেখানে পরস্পরের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনায় বাণিজ্য সম্প্রসারণে বড় ভূমিকা রাখবে বলে জানান ব্যবসায়ীরা।

Manual5 Ad Code

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যশোর-১ এর সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর আপীল ও অব্যাহতি ) মো: মেফতাহ উদ্দিন খান, যশোর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনার মোহাম্মদ জাকির হোসেন, যশোর জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ, পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন, যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা, ও বেনাপোল সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন ও সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব নুরুজ্জামান । সেমিনারে সভাপতিত্ব করবেন বেনাপোল কাস্টম কমিশনার মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী। স্বাগত বক্তব্য রাখবেন যুগ্ম কমিশনার মোহাম্মদ শহিদুল ইসলাম ও মূল প্রবন্ধ উপস্থাপন করবেন অতিরিক্ত কমিশনার ড. মোঃ নেয়ামুল ইসলাম, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন।

Manual8 Ad Code

জানা গেছে, দেশে সর্বমোট অনুমোদিত ২৩টি স্থলবন্দর এর মধ্যে সচল ১৩টি বন্দর। যার মধ্যে অন্যতম বেনাপোল বন্দর। স্থলপথে এ বন্দর দিয়ে রাজস্ব আয়ের দিক থেকে সবচেয়ে বড় অঙ্কের রাজস্ব দাতা বেনাপোল বন্দর। কাস্টমস, বন্দর, সিঅ্যান্ডএফসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় পাঁচ হাজার মানুষের কর্মসংস্থান এ বন্দরে।
বক্তব্যের শেষে মধ্যহ্নভোজের পর প্রথমার্ধের অনুষ্ঠান শেষ হয়।