২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

খাদ্যমন্ত্রীর ব্যাক্তিগত উদ্যোগে সাপাহারে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

admin
প্রকাশিত জানুয়ারি ২৬, ২০২০
খাদ্যমন্ত্রীর ব্যাক্তিগত উদ্যোগে সাপাহারে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

Manual1 Ad Code

নাইম উদ্দিন নওগাঁ প্রতিনিধি:

Manual6 Ad Code

নওগাাঁর সাপাহারে খাদ্যমন্ত্রীর ব্যাক্তিগত উদ্যোগে অসহায় দুস্থ্য: শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১টায় সদর ইউনিয়ন পরিষদ হল রুমে এই কম্বল বিতরণ করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী বাবু সাধন চন্দ্র মজুমদার এম.পি’র নিজস্ব তহবিল থেকে প্রায় ৩শ’ ৪০ জন শীতার্তদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করেন মন্ত্রী কন্যা প্রকৌশলী তৃণা মজুমদার। এই শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন, নওগাঁ জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক রনজিত সরকার, সদর ইউপি চেয়ারম্যান আকবর আলী, উপজেলা মহিলা আওয়ামীলীগে সভাপতি ফাহিমা বেগম, সাধারন সম্পাদক ইস্ফাত জেরিন মিনাসহ আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী সেখানে উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code