২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

চট্রগ্রাম বাশখালীতে র‍্যাবের সাথে বন্দুক যুদ্ধে জলদস্যু নিহত

admin
প্রকাশিত জানুয়ারি ২৬, ২০২০
চট্রগ্রাম বাশখালীতে র‍্যাবের সাথে বন্দুক যুদ্ধে জলদস্যু নিহত

Manual8 Ad Code

আব্দুল করিম চট্রগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধানঃ

Manual6 Ad Code

চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার ২নং সাধনপুর ইউনিয়নস্থ বাণীগ্রাম লটমণি পাহাড় এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে একদল ডাকাতের সাথে র‍্যাব-৭ এর টহলদলের সাথে গুলিবিনিময়ের ঘটনা ঘটে। এ ঘটনায় জলদস্যু মোরশেদ আলম নামে একজন নিহত হয়।

Manual1 Ad Code

গতকাল শনিবার দিবাগত রাত ১২.২০ মিনিটে ডাকাতির প্রস্তুতিকালে একদল ডাকাতের সাথে র‍্যাব-৭ এর টহলদলের গুলিবিনিময়ের ঘটনা ঘটে। উক্ত ঘটনায় চাঞ্চল্যকর ৩১ জেলে হত্যা মামলা, আরোও বেশ কয়েকটি খুন, খুনসহ ডাকাতি, ডাকাতি, চাঁদাবাজিসহ ১৬টির অধিক মামলার আসামী চাম্বল এলাকার কুখ্যাত ডাকাত, সন্ত্রাসী ও জলদস্যু মোরশেদ আলম (৩৫) নিহত হয়।

র‍্যাব-৭ সূত্রে জানা যায়, ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তলসহ চারটি আগ্নেয়াস্ত্র, ১৯ রাউন্ড গুলি এবং তিনটি দেশিয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

Manual1 Ad Code