৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

৬নং আলীনগর ইউনিয়নের আলীনগর চা বাগানের আংশিক এলাকার বিদ্যুৎ সংযোগের শুভ উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন

admin
প্রকাশিত জানুয়ারি ২৫, ২০২০
৬নং আলীনগর ইউনিয়নের আলীনগর চা বাগানের আংশিক এলাকার বিদ্যুৎ সংযোগের শুভ উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন

Manual6 Ad Code

কৃষ্ণা শর্মা,কমলগঞ্জ(উপজেলা)প্রতিনিধি: ২৫ জানুয়ারী ২০২০ ইং রোজ শনিবার বিকেল ৫.০০ ঘটিকার সময় আলীনগর চা বাগানের গোলাববাজারে কমলগঞ্জ উপজেলার ৬ নং আলীনগর ইউনিয়নস্থ আলীনগর চা বাগানের গুল্লিমারা,দেওয়ালটিলা,ইটাখোলা,১১নং লাইন (আংশিক) এলাকায় শুভ বিদ্যুৎ উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। উক্ত বিদ্যুৎ উদ্বোধন অনুষ্ঠানে ৬নং আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব ফজলুল হক বাদশার সভাপতিত্বে,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ।
সরকারী অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মৌলভীবাজার ৪ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রামভজন কৈরী,কমলগঞ্জ পৌরসভার মেয়র, উপজেলা যুবলীগের আহ্বায়ক মোঃ জুয়েল আহমেদ,মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম গনেশ চন্দ্র দাস,আলীনগর চা বাগানের ব্যবস্থাপক হাবিব এ চৌধুরী সহ ৬নং আলীনগর ইউনিয়ন পরিষদের সদস্য আলীনগর চা বাগান পন্ঞ্চায়েত নেতৃবৃন্দ,আলীনগর ইউনিয়ন আওয়ামিলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ সহ অন্যান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
এতে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশে চা শ্রমিকদের যে ভোটের মর্যাদা দিয়েছেন সেই চা শ্রমিকদের ভাগ্যের উন্নয়নে কাজ করছেন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা।তিনি আরও বলেন শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ এর ধারাবাহিকতায় দেশে বিদ্যুৎ এখন শতভাগ বিদ্যুতায়নের পথে।