৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

বাবার কবরের পাশে কোরআন তেলাওয়াত প্রধানমন্ত্রীর

admin
প্রকাশিত জানুয়ারি ২৪, ২০২০
বাবার কবরের পাশে কোরআন তেলাওয়াত প্রধানমন্ত্রীর

Manual5 Ad Code

রকিবুল ইসলাম টুঙ্গিপাড়া থেকেঃ

Manual7 Ad Code

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে টুঙ্গিপাড়া গিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (২৪ জানুয়ারি) বেলা ১১টা ১০ মিনিটে টুঙ্গিপাড়া উপজেলা কমপ্লেক্স মাঠে নির্মিত হেলিপ্যাডে অবতরণ করেন তিনি।

Manual4 Ad Code

এদিকে শেখ হাসিনা টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবরের পাশে বসে কোরআন তেলাওয়াত করেছেন। তিনি প্রতিবারই ঢাকায় ফেরার আগে বঙ্গবন্ধুর সমাধির পাশে বসে কোরআন তেলাওয়াত করে দোয়া করেন।

Manual1 Ad Code

এসময় কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা স্বাগত জানান প্রধানমন্ত্রীকে।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নতুন নেতারা টুঙ্গিপাড়া পৌঁছানোর পর দুপুর একটার দিকে তাদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এরপর ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাত হয়। শ্রদ্ধানিবেদন ও দোয়া শেষে আওয়ামী লীগের নবগঠিত কমিটির প্রথম সভায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।