২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

চাঁপাইনবাবগঞ্জে ককটেল ও গানপাউডারসহ জামায়াতের ১৬ কর্মী গ্রেফতার

admin
প্রকাশিত জানুয়ারি ২৪, ২০২০
চাঁপাইনবাবগঞ্জে ককটেল ও গানপাউডারসহ জামায়াতের ১৬ কর্মী গ্রেফতার

Manual7 Ad Code

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরমহোনপুর এলাকা থেকে ১৫টি ককটেল ও আধাকেজি গানপাউডারসহ ১৬ জামায়াতকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

 

Manual1 Ad Code

আজ শুক্রবার সকাল ৭টার দিকে চরমোহনপুর এলাকার একটি আমবাগানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

Manual7 Ad Code

 

গ্রেফতারকৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শংকরবাটী বড়িপাড়ার মোঃ ওমর আলীর ছেলে মোঃ মামলত হোসেন (৪৪), ঘাটিয়ালপাড়ার মৃত আসাদের ছেলে এহসান আলী (৭২), মহাডাঙ্গার আনোয়ারুল ইসলামের ছেলে মোমিন ইসলাম (২৫), নামোশংকারবাটি ঘাটিয়ালপাড়ারমৃত মঈন উদ্দিনের ছেলে ইসলাম উদ্দিন (৬৩), চরইসলামপুরের ইফসুফ আলীর ছেলে আব্দুল মালেক (৪০), মহাডাঙ্গার মঞ্জুর আলীর ছেলে কামরুল হক (৩২), বড়িপাড়ার আলতাফ হোসেনের ছেলে আব্দুল হাদি ওরফে হাবিব (৪০), ঘাটিয়ালপাড়ার মৃত রিয়াজ উদ্দিনের ছেলে মোঃ ইব্রাহিম (৫২), ইমদাদুল হকের ছেলে মিনহাজ উদ্দিন (৩৫), মহাডাঙ্গার আব্দুর রহমানের ছেলে মাসুদ আলম (৪৮), উপর-রাজারামপুরের সাদিকুল ইসলামের ছেলে আব্দুল কাদের (৩৫), ভবানীপুরের মৃত মহসিন মোল্লার ছেলে আমিরুল ইসলাম (৫৫), কালিনগ গ্রামের আজাহার আলীর ছেলে ইসরাফিল হক (২৯), চরমোহনপুরের মোজাম্মেলের ছেলে ফারুক হোসেন (৪০), মোহনপুরের মৃত মোন্তাজ আলীর ছেলে শহাজাহান আলী (৫২) ও ভবানিপুরের মৃত ফজলুর রহমানের ছেলে মফিজুর রহমান (৫১)।

Manual2 Ad Code

 

সদর মডেল থানার ওসি মোঃ জিয়াউর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিষ্ফোরক আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Manual6 Ad Code