২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই সফর, ১৪৪৮ হিজরি

পটুয়াখালী বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ সিকদারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

admin
প্রকাশিত জানুয়ারি ২৩, ২০২০
পটুয়াখালী বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ সিকদারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

Manual3 Ad Code

এস আল-আমিন খানঁ, পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

Manual1 Ad Code

সদর উপজেলা লাউকাঠী ইউনিয়নের গোলবুনিয়া গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা সাবেক সাব-ইনেপেক্টর নুর মোহাম্মদ সিকদারকে ২৩ জানুয়ারী সকাল ৯ ঘটিকায় জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

 

এসময় রাষ্ট্রীয় অনার অব-গার্ড প্রদান ও বীরমুক্তিযোদ্ধার প্রতি শ্রোদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।রাষ্ট্রীয় মর্যাদা অনার-অবগার্ড প্রদানকালে সেখানে উপস্থিত ছিলেন, পটুয়াখালী উপজেলা নির্বাহী অফিসার লতিফা জান্নাতি, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খলিলুর রহমান মোহন,জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এম,এ, হালিম, সিরাজুল ইসলাম,সরদার আব্দুর রশিদ, মোহাম্মদ আব্দুল মমীন খানঁ,আলমগীর মিয়া,নুরুল হক বিশ্বাস,হানিফ সিকদার সহ জেলার অন্যান্য মুক্তিযোদ্ধারা ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা।

 

গত ২২ জানুয়ারি সকাল ৭ ঘটিকার সময় নুরু মোহাম্মদ সিকদার জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদক্রীয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Manual2 Ad Code

 

ইন্না-লিল্লাহ ওয়াইন্নাইলাহি রাজীঊন।মৃত্যুকালে তার বয়স হয়েছিলো (৮৫) বছর।

Manual7 Ad Code

 

মরহুমের প্রথম জানাজার নামাজ ঢাকা মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।এরপরে তার দেশের বাড়ি পটুয়াখালী জেলার লাউকাঠী ইউনিয়নের গোলবুনিয়া নিয়ে আসা হয় সেখানে তার দ্বিতীয় জানাজার নামাজ শেষে তার নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে তার দাপন কার্য সম্পন্ন করা হয়।

Manual4 Ad Code

 

আজ ২৩ জানুয়ারী লাউকাঠী ব্যবসায়ী সমিতি তার মৃত্যুতে গভীর শোক জানিয়ে অর্ধ দিবস ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা করেন।