২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

ঝিনাইদহে ইসলাম ধর্ম নিয়ে ফেসবুকে কটুক্তির ঘটনায় স্কুল শিক্ষক আটক

admin
প্রকাশিত জানুয়ারি ২৩, ২০২০
ঝিনাইদহে ইসলাম ধর্ম নিয়ে ফেসবুকে কটুক্তির ঘটনায় স্কুল শিক্ষক আটক

Manual4 Ad Code

সুলতান আল একরাম,ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ

ঝিনাইদহের শৈলকুপায় ইসলাম ধর্ম নিয়ে ফেসবুকে কটুক্তিমুলক পোষ্ট করার ঘটনায় পিন্টু কুমার মজুমদার নামের এক স্কুল শিক্ষককে আটক করেছে পুলিশ। সে উপজেলার রঘুনন্দনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও কুমিড়াদহ গ্রামের চন্ডি প্রশাদ মজুমদারের ছেলে।

Manual5 Ad Code

 

Manual6 Ad Code

জানা যায়, বুধবার (২২ জানুয়ারী) সকালের নিজের ফেসবুকে ইসলাম ধর্ম ও মুসলিম সম্প্রদায় নিয়ে ধর্মীয় উষ্কানী মুলক স্টাটাস দেয় পিন্টু কুমার মজুমদার। পরে বিষয়টি জানাজানি হবার পর রাতে উত্তেজনার সৃষ্টি হয়। স্থানীয়রা ওই বাড়িটিতে হামলা চালায়। তারা বিক্ষোভ প্রদর্শন করে।

Manual2 Ad Code

 

শৈলকুপা সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম জানান, বিষয়টি জানার পর কুমিড়াদহ গ্রাম থেকে ওই শিক্ষক পিন্টু কুমার মজুমদারকে আটক করা হয়েছে। অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

Manual1 Ad Code

 

তিনি আরো জানান, বর্তমানে ওই এলাকায় পুলিশ, সরকার দলীয় নেতাকর্মী, ছাত্রলীগ ও স্থানীয় গন্যমান্য বক্তিবর্গ উপস্থিত রয়েছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় আটককৃতের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার হাসানুজ্জামান।